শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেইনকে নিয়ে ভবিষ্যদ্বাণী মিলেছিল, এবার আর্জেন্টিনাকে নিয়ে সেই জাদুকরের বিস্ফোরক দাবি

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছে এক অপ্রত্যাশিত নাম। তিনি কোনো ফুটবলার নন, কোনো কোচও নন। ঘানার আলোচিত আধ্যাত্মিক চিকিৎসক ও স্বঘোষিত জাদুকর নানা কওয়াকু বোনসাম। তিনি নিজের ভবিষ্যদ্বাণী দিয়ে ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ট্রিবিউনাডটকম

বিশ্বকাপের রাউন্ড অব ৩২ সামনে রেখে বোনসাম এবার দাবি করেছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেপ ভার্দে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বোনসামের এই ভবিষ্যদ্বাণীকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে তার আগের একটি দাবি। গ্রুপ পর্বে ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে তিনি ঘোষণা করেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছেন, যার ফলে কেইন গোল করতে পারবেন না। পরে ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ডও গোলের দেখা পাননি। ঘটনাটি অনেকের কাছে নিছক কাকতালীয় মনে হলেও সামাজিক মাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মজার বিষয় হলো, ম্যাচের পর নিজের অবস্থানও বদলান বোনসাম। তিনি জানান, হ্যারি কেইনের ওপর থেকে তিনি সেই ‘অভিশাপ’ তুলে নিয়েছেন। এরপরই ভবিষ্যদ্বাণী করেন, ইংল্যান্ড অধিনায়ক পরের ম্যাচে গোল করবেন। পরে পানামার বিপক্ষে ম্যাচে গোল করে সেই ভবিষ্যদ্বাণীও সত্যি বলে মনে করিয়ে দেন কেইন। এ নিয়ে রসিকতা করে বোনসাম বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি আমার এক সন্তানের নামও তার নামে রাখতে চাই।’

Advertisement

তবে এবার তার সামনে আরও বড় পরীক্ষা। কারণ প্রতিপক্ষ আর্জেন্টিনা শুধু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নই নয়, দলটির নেতৃত্বে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। অন্যদিকে কেপ ভার্দে বিশ্বকাপে নবাগত এবং শক্তির বিচারে আর্জেন্টিনার তুলনায় অনেক পিছিয়ে। তাই বোনসামের ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিলে সেটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবেই বিবেচিত হবে।

শুধু আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়েই নয়, পুরো বিশ্বকাপের চূড়ান্ত ফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন এই ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তার দাবি, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ট্রফি উঁচিয়ে ধরবেন। বোনসামের ভাষায়, এই বিশ্বকাপের ভাগ্য নাকি মাঠের লড়াই শুরুর আগেই নির্ধারিত হয়ে গেছে।

তবে ফুটবলের ইতিহাস বারবার দেখিয়েছে, ভবিষ্যদ্বাণী আর বাস্তবতার মধ্যে পার্থক্য অনেক। এখন দেখার বিষয়, কেপ ভার্দেকে নিয়ে নানা কওয়াকু বোনসামের সাহসী ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হয়, নাকি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েই এগিয়ে যায় পরের ধাপে।

  • সর্বশেষ