শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ শুনেই দাঁড়িয়ে গেলেন মার্তিনেস, জানালেন ভালোবাসা (ভিডিও)

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প আরও আগেই জেনেছেন লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এমিলিয়ানো মার্তিনেস যেন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ দেখালেন ২০২৬ বিশ্বকাপে।

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আর্জেন্টিনার গ্রুপ পর্বের যাত্রা শেষ হয়েছে ৩-১ গোলের জয় দিয়ে। ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে জয়ের পর আজকের পত্রিকায় ক্যামেরায় ধরা পড়েন মার্তিনেস। হেঁটে যাওয়ার সময় প্রতিবেদক ‘বাংলাদেশ’ উল্লেখ করে পেছনে থেকে ডাক দিতেই ফিরে তাকান এই গোলরক্ষক। এরপর এই দেশের ভক্তদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী ফুটবলার।

মার্তিনেস বলেন, ‘ও বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’ এরপর প্রতিবেদক তাঁকে এ দেশের ভক্তদের নিয়ে কিছু বলতে বলেন। জবাবে মার্তিনেস বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

বাংলাদেশের ভক্তরা আবার আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়, প্রতিবেদকের এই কথার জবাবে মার্তিনেস বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা ক্রেজি (পাগল)। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থনটা খুব পছন্দ করি। তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই, সেটা আমার দারুণ লাগে। তাই...বাংলাদেশের জন্য আমার অনেক অনেক ভালোবাসা।'

 

  • সর্বশেষ