শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৩:২৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে কানাডা ভিনদেশে খেলতে যাচ্ছে 

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে অনেক কিছুই এবার প্রথম হচ্ছে। তিন ভিন্ন আয়োজক দেশ, ৪৮ দেশ নিয়ে প্রতিযোগিতা– এরকম অনেক কিছুই আগে হয়নি কোনও সংস্করণে। আরও একটা বিষয় প্রথমবার হতে চলেছে বিশ্বকাপের ইতিহাসে। প্রথমবার বিদেশে ম্যাচ খেলতে যাবে আয়োজকরা। 

৯৬ বছরে প্রথমবার কোনও আয়োজক দেশ বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচ খেলতে চলেছে ভিনদেশের মাটিতে। যা হবে ভারতীয় সময় রবিবার রাতে, নকআউট পর্বের প্রথম ম্যাচেই। লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অন্যতম আয়োজক কানাডা। অবশ্য এই পরিস্থিতির জন্য ‘দায়’ রয়েছে তাদেরও।

আসলে সূচি তৈরির সময় তিন আয়োজক দেশকে নিজ নিজ গ্রুপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরা হয়েছিল। সেই মতো কানাডা যে গ্রুপে ছিল, সেই গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন রাউন্ড অফ ৩২-এর ম্যাচ খেলবে ভ্যাঙ্কুভারে। যে ম্যাচে নামবে এই গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। আর রানার্স হওয়ার সুবাদে লস অ্যাঞ্জেলেসে খেলতে হবে কানাডাকে।

অতীতে একমাত্র ২০০২ ছাড়া প্রতি বিশ্বকাপেই আয়োজক ছিল একটিমাত্র দেশ। ফলে সংশ্লিষ্ট দেশ যে পর্যায় পর্যন্ত পৌঁছক না কেন, সব ম্যাচ খেলেছে নিজেদের মাঠেই। আবার ২০০২ সালে দুই আয়োজক দক্ষিণ কোরিয়া এবং জাপানও নিজেদের সব ম্যাচ দেশের বিভিন্ন শহরে খেলেছে। অবশ্য এবার সূচি অনুযায়ী কানাডা ও মেক্সিকোর দেশের বাইরে খেলার সম্ভাবনা ছিলই।

কারণ কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে সব ম্যাচ হবে মার্কিন মুলুকে। অর্থাৎ অন্য দুই আয়োজককে শেষ আটে পৌঁছলে নিজ দেশের বাইরে খেলতে হতই। তবে কানাডা তার আগে বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। সঙ্গে নিজেদের নাম তুলছে প্রথম আয়োজক হিসাবে দেশের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলার ইতিহাসে।

  • সর্বশেষ