শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৩:০৩ রাত
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

কয়েক সপ্তাহ আগেও তাঁকে খুব বেশি মানুষ চিনত না। অথচ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দেকে তুলে দিয়েছেন নকআউট পর্বে। আর সেই পথচলায় বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২- এ জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দেশটি। এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনাকে নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন ভোজিনিয়া। তিনি বলেন, 'আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ একটা ঘটনা হবে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামা যেকোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন।'

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বড় ভূমিকা ছিল তাঁর। সেই ম্যাচের পরই আলোচনায় উঠে আসেন ভোজিনিয়া। পরে জানা যায়, সময়মতো অর্থের ব্যবস্থা করতে না পারায় বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি তাঁর মা। পরে অবশ্য তাঁর যাওয়ার ব্যবস্থা করা হয় এবং এখন মাঠে বসেই ছেলের সাফল্য দেখছেন তিনি।

মায়ের উপস্থিতিতেই সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে কেপ ভার্দে। ম্যাচ শেষে ভোজিনিয়া বলেন, 'আমরা কেউই সম্ভবত কখনো এমন কিছু কল্পনা করিনি। কিন্তু আমরা জানতাম, দল হিসেবে আমরা ভালো। বিশ্বকাপে আসার সময় হয়তো অনেকেই ভেবেছিল, আমরা একটি ম্যাচও জিততে পারব না। কিন্তু আমাদের দলটা দুর্দান্ত, দলে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো খেলোয়াড় আছে।'

মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্দে। বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। আর এখন জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ।

নিজেদের এই সাফল্য নিয়ে ভোজিনিয়া বলেন, 'আমরা দেখাতে পেরেছি, দেশের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর। আমরা শুধু খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করছি না, বিশ্বের সব কেপ ভার্দিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছি। আমরা হয়তো ছোট একটি দেশ, কিন্তু আমাদের হৃদয় বড়। আর আমরা লড়াই করতে জানি।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়