শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা গোল কর‌লে ‌কোচ লিও‌নেল স্কালোনি কেন উল্লাস করেন না

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল। টাইব্রেকারে শট নিতে এগিয়ে গেলেন গনজালো মন্টিয়েল। ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে বোকা বানিয়ে বল জালে পাঠালেন আর্জেন্টিনার ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। কিন্তু নিশ্চুপ ছিলেন একজন!

ফিফার প্রকাশিত ভিডিওতে সেদিন দেখা যায়, মন্টিয়েলের শটে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরও চোখেমুখে কোনো প্রতিক্রিয়া নেই লিওনেল স্কালোনির। নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকেন আর্জেন্টিনা কোচ। কিছুক্ষণ পর পানি পান করে আনন্দাশ্রু ঝড়ে পড়ে তার চোখ বেয়ে। 

নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পাওয়ার পরও তেমন উচ্ছ্বাস না করা স্কালোনি প্রায় সবসময়ই থাকেন এমন। যত ছোট-বড় বা গুরুত্বপূর্ণ অথবা নিয়মরক্ষার ম্যাচ হোক না কেন, আর্জেন্টিনার গোলে খুব একটা উল্লাস করতে দেখা যায় না স্কালোনিকে।

অনেকের ধারণা, নিজের বিশ্বাস বা কুসংস্কারের কারণে এমনটা করেন স্কালোনি। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে এই বিষয়ে নিজের ভাবনা পরিষ্কার করে দিলেন আর্জেন্টাইন কোচ। কেন তিনি গোলে উচ্ছ্বাস করেন না, সেটি জানালেন নিজেই। শুরুতে নিজের একটি কুসংস্কারের খোলাসা করেন স্কালোনি।

আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং হাতে ক্রস চিহ্ন আঁকি, আমার মনে হয় এটি সম্ভবত কুসংস্কার। পরে গোলের উদযাপনে উচ্ছ্বাস না করার কারণ জানান আর্জেন্টিনার কোচ।

আমি আমার নিজের মতো করে সেগুলো (সাফল্য) উদযাপন করি। ভেতরে আমি ঠিকই খুশি থাকি। আমি সবসময়ই এই কথাটা বলি যে, এসব মুহূর্তগুলো আসলে সেভাবেই কাটানো উচিত, যেভাবে আপনার ভালো লাগবে।

  • সর্বশেষ