শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৭:৪৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ৩২-এর টিকিটের অপেক্ষায় ইরান, মিলতে হবে কয়েকটি সমীকরণ

জয় হাতছানি দিয়েও শেষ পর্যন্ত অধরা থেকে গেছে। যোগ করা সময়ে করা গোলটি ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়ায় মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। ফলে সরাসরি শেষ ৩২ নিশ্চিত করতে না পারলেও বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিচ্ছে না দলটি। এখন তাদের ভাগ্য নির্ভর করছে সেরা আট তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার ওপর।

গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে মাহমুদ সাবেরের গোলে শুরুতেই এগিয়ে যায় মিসর। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে। রামিন রেজায়েয়ান দ্রুতই সমতায় ফেরান দলকে। এরপর ম্যাচের শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় ইরান। মেহদি তারেমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। আর যোগ করা সময়ে খলিলজাদেহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম ও মিসর শেষ ৩২ নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে বেলজিয়াম গ্রুপসেরা হয়েছে, আর মিসর শেষ করেছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে তিনটি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ইরান। এখন তাদের ভাগ্য নির্ভর করছে সেরা আট তৃতীয় দলের তালিকার ওপর।

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের নতুন ফরম্যাটে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় দলও জায়গা পাবে শেষ ৩২-এ। তৃতীয় দলগুলোর অবস্থান নির্ধারণে প্রথমে বিবেচনা করা হবে পয়েন্ট, এরপর গোল ব্যবধান এবং তারপর গোলসংখ্যা। সেই হিসাবে ইরানের অবস্থান এখনো আশাব্যঞ্জক। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধান শূন্য এবং গোল করেছে ৩টি।

তবে ইরানের ভাগ্য এখন নির্ভর করছে বাকি তিনটি গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপর। ওই ম্যাচগুলোর ফল তাদের শেষ ৩২-এ তুলতেও পারে, আবার বিদায়ও নিশ্চিত করতে পারে। ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হলো আলজেরিয়া-অস্ট্রিয়া, ডিআর কঙ্গো-উজবেকিস্তান এবং ক্রোয়েশিয়া-ঘানা।

 

  • সর্বশেষ