শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ ২০১৪ সা‌লে অভিশাপ দেন রোনাল‌দোকে, ঘানার সেই বিতর্কিত ‘ওঝা’ বলছেন, এবার বিশ্বকাপ জিত‌বে পর্তুগাল ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং ◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয় ◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল ◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৬, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০১৪ সা‌লে অভিশাপ দেন রোনাল‌দোকে, ঘানার সেই বিতর্কিত ‘ওঝা’ বলছেন, এবার বিশ্বকাপ জিত‌বে পর্তুগাল

স্পোর্টস‌ ডেস্ক : কালো জাদু’ করে বেশ ‘সুনাম’ অর্জন করেছেন তিনি। চলতি বিশ্বকাপেও নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘বোতলবন্দি’ করে ফেলেছিলেন। ঘানার সেই স্বঘোষিত ‘ওঝা’ এবার এমন এক দাবি করলেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার রোনাল্ডোভক্তের মুখে হাসি ফুটিয়ে তুলতে বাধ্য। নানা কোয়াকু বনসাম, ঘানার ওই বিখ্যাত ওঝা বলছেন, “এবারের বিশ্বকাপ রোনালদো। অধরা মাধুরী ছুঁয়ে ফেলতে আর অপেক্ষা করতে হবে না বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা তারকাকে।

নানা কোয়াকু বনসাম, প্রথম শিরোনামে আসেন ২০১৪ সালে। সেবার পর্তুগাল পড়েছিল ঘানার গ্রুপে। সেসময় ওই স্বঘোষিত ওঝা দাবি করেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো উপর ‘কালো জাদু’ করেছেন। বিশ্বকাপে বেশ কঠিন সময় কাটাতে হবে রোনালদো‌কে। ঘটনাচক্রে সেই বিশ্বকাপ মোটেই ভালো যায়নি সিআর সেভেনের। কেরিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও নিজের দেশকে গ্রুপের গণ্ডি পেরিয়ে নকআউটে তুলতে পারেননি ক্রিশ্চিয়ানো। নিজে মোটে একটি গোল পান। হাঁটুর চোটও ভোগায় তাঁকে। সেসময় ঘানার ওই ওঝা বেশ পরিচিত হয়ে যান। --- সংবাদপ্রতি‌দিন

কোয়াকু বনসাম নামের অর্থ ‘বুধবারের শয়তান’। তাঁর দাবি, ঘানার প্রত্যন্ত এক গ্রামের ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে তিনি অলৌকিক শক্তি লাভ করেছেন। সেই শক্তির জোরেই নাকি তিনি ঝাড়ফুঁক করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্ষতি করতে পারেন। নিজেই জানিয়েছেন, ২০১৪ সালের বিশ্বকাপে তাঁর ঝাড়ফুঁকের ফলেই নাকি হাঁটুতে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১২ বছর বাদে সেই কোয়াকু ফের শিরোনামে। 

চলতি বিশ্বকাপে ঘানার প্রতিপক্ষ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে নাকি তিনি মন্ত্রবলে বেঁধে ফেলেছিলেন। তবে এবার রোনাল্ডোকে নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী পর্তুগাল সমর্থকদের জন্য রীতিমতো আশাব্যাঞ্জক।

কোয়াকু বলছেন, এই বিশ্বকাপ রোনাল্ডোর। আমি দেখে নিয়েছি ট্রফিটা ওঁর হাতেই উঠছে। ঘানার ওই ওঝার দাবি, আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই পর্তুগাল বিশ্বকাপ জিতে নিয়েছে। আর আমি সেটা দেখেও ফেলেছি। 

রোনালদোর অপেক্ষা এবার শেষ হতে চলেছে। কোয়াকুর এই ভবিষ্যদ্বাণী যদি রোনাল্ডো ভক্তরা শোনেন, তাহলে হয়তো বলবেন, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। আসলে এ বছর এমনিতেই পর্তুগালকে অনেকে রেখেছে ফেভারিট তালিকায়। তার উপর রোনালদো নিজের শেষ বিশ্বকাপে অধরা মাধুরীর সন্ধান পেতে মরিয়া। এতএব, কোয়াকুর ভবিষ্যদ্বাণী পর্তুগালপ্রেমীদের আরও বেশি আশাবাদী করে তুলবে, সেটাই স্বাভাবিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়