শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিতলে বিপদ! কেন হারতেই চাইবে অস্ট্রিয়া ও আলজেরিয়া?

বিশ্বকাপে হেড টু হেড পরস্থিতি আলজেরিয়া ও জর্ডানকে এমন এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে যেখানে হয়তো তারা থাকতে চাচ্ছে না। আর্জেন্টিনার গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়া মূলত দুই দলেরই কেউ চাচ্ছে না শক্তিশালী স্পেনের মুখোমুখি হতে। এজন্য কেউই জিততে চাচ্ছে না। তবে অস্ট্রিয়া এক্ষেত্রে দুর্ভাগা বলতেই হবে কেননা ড্র করলেই তারাই রানার্সআপ হবে এবং স্পেনের মুখোমুখি হওয়া লাগতে পারে। তাই দুই দলই এই ম্যাচে জয়ের চেয়ে হারকেই বেশি লাভজনক মনে করবে।

রবিবার কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুই ম্যাচে উভয় দলই একটি করে জিতেছে ও হেরেছে। বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রিয়া গ্রুপে দ্বিতীয়, আর আলজেরিয়া তৃতীয় স্থানে রয়েছে।

ইতোমধ্যেই গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তারা আলজেরিয়া ও অস্ট্রিয়া—দুই দলকেই হারিয়েছে। ফলে শেষ ম্যাচটি মূলত নির্ধারণ করবে কে দ্বিতীয় এবং কে তৃতীয় হবে।

গ্রুপে দ্বিতীয় হওয়া দল শেষ ৩২-এ খেলবে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়নের বিপক্ষে। যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন এবং বিশ্বের দুই নম্বর র‌্যাঙ্কিংধারী স্পেনই গ্রুপটির শীর্ষে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

Advertisement

অন্যদিকে, যদি গ্রুপ ‘জে’-এর তৃতীয় স্থান অর্জনকারী দল আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের মধ্যে থাকতে পারে, তাহলে তারাও নকআউট পর্বে উঠবে। বর্তমান হিসাব অনুযায়ী, সেই ক্ষেত্রে আলজেরিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, আর ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে।

যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। তবে তাদের মুখোমুখি হওয়া বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলার তুলনায় অনেকটাই সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।

এই কারণেই দুই দলই চাইতে পারে সেরা তৃতীয় স্থানধারী হিসেবে নকআউটে উঠতে। বিশেষ করে আলজেরিয়ার জন্য ড্রও আদর্শ ফল হতে পারে। এতে তাদের সেরা তৃতীয় স্থানধারী হিসেবে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা প্রায় নিশ্চিত হবে এবং স্পেনের বদলে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ তৈরি হবে।

দুই দলের জন্যই সুখবর হলো, ম্যাচ শুরুর আগেই তারা নিজেদের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে নিশ্চিত ধারণা পেয়ে যাবে। কারণ, তাদের ম্যাচ শুরুর আগে অন্য সব গ্রুপের খেলা শেষ হয়ে যাবে। ফলে কোন ফলাফলে শেষ ৩২-এ কার বিপক্ষে খেলতে হবে, সেটি জেনেই মাঠে নামতে পারবে আলজেরিয়া ও অস্ট্রিয়া।

 

  • সর্বশেষ