শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পের নকআউট প‌র্বে ব্রাজিলের মু‌খোমু‌খি জাপান

স্পোর্টস ডেস্ক: গোলশূন‍্য প্রথমার্ধের পর জমে উঠলো লড়াই। চমৎকার দলীয় প্রচেষ্টার গোলে এগিয়ে গেল জাপান। দ্রুতই সমতা ফেরাল সুইডেন। পরে সুযোগ এলো দুই দলের সামনেই, কিন্তু ব‍্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পেল না কোনো দলই। ডালাসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম‍্যাচে ১-১ ড্র হয়েছে জাপান ও সুইডেনের লড়াই। দুই দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছে নেদারল‍্যান্ডস। তারা খেলবে মরক্কোর বিপক্ষে। -- বি‌ডি‌নিউজ

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে জাপান। তারা খেলবে ‘সি’ গ্রুপের চ‍্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে সেরা বত্রিশে যাওয়া সুইডেনের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষায় থাকতে হবে।

ম‍্যাচে প্রথম সুযোগ পায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আলেকসান্দার বের্নহার্দসনের বাঁকানো শট ঝাঁপ দিয়ে ঠেকান জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।

advertisement

এরপর লম্বা সময় খেলা চলে মূলত মাঝমাঠে। কোনো দলই এই সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। ৩৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সুইডিশ ডিফেন্ডার ইসাক হিন।

৪০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন জাপানের ডিফেন্ডার ইয়োকিনারি সুগাওয়ারা। তবে পরাস্ত করতে পারেননি সুইডেনের গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুমকে।

পাঁচ মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন নেইতো নাকামুরা। কিন্তু তার গতিময় বাঁকানো শট বাম দিকে ঝাঁপ দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জেততেরস্ত্রুম। ৪৫ মিনিটে জাপানের ১৩ নম্বরের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

চমৎকার দলীয় গোলে ৫৬তম মিনিটে এগিয়ে যায় জাপান। আয়াসে উয়েদার সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে যান রিতসু দোয়ান। ডি বক্সে তিনি খুঁজে নেন দাইজেন মায়েদাকে। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা সারেন সেল্টিকের এই ফরোয়ার্ড।

ছয় মিনিট পর এন্টনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মনে হচ্ছিল ক্রস করবেন তিনি। সেটা না করে গতিময় বাঁকানো শটে নিউক‍্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে নাগালে পাননি জাপান গোলরক্ষক।

  • সর্বশেষ