শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০২:৫৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানি-ইকুয়েডর প্রথমার্ধের খেলা ১-১ সমতা

ম্যাচের মাত্র দুই মিনিটের মধ্যেই জার্মানি এগিয়ে যায় ইকুয়েডরের বিপক্ষে। কিন্তু সেই গোল দ্রুতই শোধ করে ইকুয়েডর ম্যাচের নবম মিনিটেই।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ১০ মিনিটের আগেই ম্যাচ ১-১ সমতায় থাকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলাও শেষ হয় সে সমতায়।

শুরুতে জার্মানি গোল করে এগিয়ে যায়। এই অর্ধে ৬১ শতাংশ বল দখলে রাখে জার্মানরা। ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখে দুটি। আর ৩৯ শতাংশ বল দখলে রেখে দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে আর সেটিতেই গোলের দেখা পায় ইকুয়েডর।

প্রথমে দ্বিতীয় মিনিটে পায় জার্মানরা। ফ্লোরিয়ান উইর্টজের নিখুঁত পাস থেকে নিচের কোণে বল জড়িয়ে দেন লেরয় সানে। ম্যাচের দুই মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় জার্মানি।

advertisement

তবে গোলটি নিয়ে ক্ষুব্ধ হতে দেখা যায় ইকুয়েডরের খেলোয়াড়রদের। লাতিন দলটির খেলোয়াড়রা দাবি করেন, আক্রমণ শুরুর আগে আলেকজান্ডার পাভলোভিচ পা তুলে পেদ্রো ভিতেকে ফাউল করেছিলেন। তবু গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।

এরপর ৯ মিনিটে ইকুয়েডরের নিলসন অ্যাঙ্গুলো বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বলটি ডানদিকের নিচের কোণায় পাঠান। পেদ্রো ভিটের সহায়তায়। ম্যাচে ফেরে সমতা।

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প নেই ইকুয়েডরের। পাশাপাশি আইভরি কোস্ট যেন কুরাসাওয়ের কাছে হারে সেই প্রার্থণাও করতে হবে তাদের।

 

 

  • সর্বশেষ