শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১২:৫৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা সভাপ‌তি ৩৯ হাজার কি‌লো‌মিটার পাড়ি দিয়ে বিশ্বকা‌পের ২২টি ম্যাচ দেখলেন

স্পোর্টস ডেস্ক : বিকেলে বোস্টন তো রাতে টরন্টো, পরদিন আবার মায়ামি বিশ্বকাপে এভাবেই কাটছে ফিফা সভাপ‌তি জিয়ান্নি ইনফান্তিনোর সময়। প্রতিদিন দুইটি করে ম্যাচ দেখার মিশনে এরই মধ্যে ১৪ দিনে ৩৯ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন ফিফা সভাপতি। বিশ্বকাপ শুরুর আগেই ইনফান্তিনো জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ঘুরে ঘুরে প্রতিদিন ২টি করে ম্যাচ দেখবেন তিনি। তবে ব্যস্ত সূচি ও এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামের দূরত্বের কারণে বাস্তবে তা সম্ভব হচ্ছে না। 

তিন দেশের অন্তত ১২টি স্টেডিয়াম ঘুরে এখন পর্যন্ত ১৪ দিনে ২২টি ম্যাচ মাঠে বসে দেখেছেন জিয়ান্নি ইনফান্তিনো। প্রাইভেট জেট থাকায় কোনো কোনো দিনে সত্যিই দুইটি ম্যাচ দেখতে পেরেছেন ফিফার প্রধান। 

গত ১১ জুন আজতেকায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেন ইনফান্তিনো। সেদিনই ২৯৫ মাইল পাড়ি দিয়ে গুয়াদালাজারায় দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচও দেখেন তিনি।

শুরুর দিনের সেই ব্যস্ততা চলছে এখনও। কখনও যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকো, কখনও লস অ্যাঞ্জেলস আবার কখনও কানাডার ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে বসে দেখেছেন খেলা। সবশেষ মায়ামি স্টেডিয়ামে বসে তিনি দেখেছেন ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।

ব্যস্ত এই যাত্রায় এখন পর্যন্ত সবচেয়ে লম্বা পথ পাড়ি দিয়েছেন গত ১৯ জুন। আজতেকায় উজবেকিস্তান ও কলম্বিয়া ম্যাচ দেখার পর ২ হাজার ৪৫৮ মাইল উড়াল দিয়ে ভ্যাঙ্কুভারে গিয়ে দেখেছেন কানাডা ও কাতারের মধ্যকার ম্যাচ। এরপর আবার ৪ হাজার ৪২ মাইল উড়াল দিয়ে বস্টোন স্টেডিয়ামে বসে দেখেছেন স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ।

  • সর্বশেষ