শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৫:৩৪ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব? 

স্পোর্টস ডেস্ক : সব দিক থেকে নিখুঁত এক বিশ্বকাপ আয়োজন করার লক্ষ্য রেখেছে ফিফা। কিন্তু কিছু বিতর্কও রয়েছে। তার মধ্যে অন্যতম ফুটবলারদের জার্সি ছিঁড়ে যাওয়া। 

বিবিসির সাংবাদিক ড্যানিয়েল অস্টিনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত চার ফুটবলারের জার্সি ম্যাচ চলাকালীন ছিঁড়েছে। এর মধ্যে তিনজনকে খেলার মাঝপথে মাঠ থেকে বেরিয়ে নতুন জার্সি পরে ফের মাঠে নামতে হয়েছে। প্রশ্ন হল, বিশ্বকাপের মতো মঞ্চে কেন এমন অপেশাদারিত্ব?

প্রসঙ্গত, ওই চার ফুটবলারের জার্সি তৈরি করেছে পুমা। সেই কারণেই তার মান নিয়ে সমালোচনা হচ্ছে ফুটবল মহলে। আপাতত দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া, আমেরিকা বনাম প্যারাগুয়ে, মিশর-বেলজিয়াম, স্কটল্যান্ড বনাম মরক্কো ম্যাচে জার্সি ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার ম্যচের কথা ধরা যাক। ২৫ মিনিটে চেক রিপাবলিকের মিডফিল্ডার পাভেল সুলচ বল নিয়ে এগোচ্ছিলেন। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার পিছন থেকে জার্সি টেনে ধরায় তা ছিঁড়ে যায়। আমেরিকা-প্যারাগুয়ে ম্যাচের বয়স তখন মাত্র ৮ মিনিট। 

প্যারাগুয়ের অধিনায়ক ও ডিফেন্ডার গুস্তাভো গোমেজের জার্সি আমেরিকার ফরওয়ার্ড ফোলারিন বালোগানের সঙ্গে ধস্তাধস্তির সময় একপাশ দিয়ে প্রায় পুরোপুরি ছিঁড়ে যায়। কিছুক্ষণ তিনি ছেঁড়া অংশ শর্টসের মধ্যে গুঁজে খেললেও পরে জার্সি বদলাতে বাধ্য হন।

Advertisement

এখানেই শেষ নয়। মিশরের উইঙ্গার মুস্তাফা জিকোর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। বেলজিয়ামের ডিফেন্ডার ম্যাক্সিম দে কুইপার তাঁকে টেনে ফেলে দিলে তাঁর জার্সি মাঝ বরাবর ছিঁড়ে যায়। এদিকে মরক্কোর মিডফিল্ডার নেইল এল আয়নাউইয়ের জার্সিও স্কটল্যান্ডের সেন্টার ব্যাক জ্যাক হেন্ড্রির টানে ছেঁড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার কিকের আগে ডি-বক্সের ভেতরে ঘটে যাওয়া এই ঘটনার পর তিনি পেনাল্টির দাবি জানিয়ে রেফারিকে নিজের ছেঁড়া জার্সিও দেখান। 

ঘটনাচক্রে অন্য ব্র্যান্ডের জার্সির ক্ষেত্রে এই সমস্যা দেখা যাচ্ছে না। কেবলমাত্র পুমার ক্ষেত্রেও জার্সি ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এরপর আতশকাচের তলায় জার্সির উপাদান।

খুবই হালকা। আরামদায়কও। ওজন মাত্র ৭২ গ্রাম। এতে পুনর্ব্যবহৃত পলিয়েস্টার ব্যবহার করা হয়েছে। কেন এই পুনর্ব্যবহারযোগ্য পলিয়েস্টারের ব্যবহার? যাতে স্ট্রেচ করা যায়, তাই এই বিশেষ প্রযুক্তি। আর সেটাই বুমেরাং হয়ে গিয়েছে। পুমা জানিয়েছে, দীর্ঘ পরীক্ষানিরীক্ষার পর এই জার্সি বানানো হয়েছে। পুমার বক্তব্য, “খেলোয়াড়রা আরও হালকা জার্সি পছন্দ করেন। এতে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরা সহজ হয়। তবে ফুটবলের মতো বডি কন্ট্যাক্ট গেমে জার্সি ছিঁড়ে যেতেই পারে। তাতে অতিরিক্ত টান বা চাপ তৈরি হলে এই সমস্যা হতে পারে।

উল্লেখ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, সেনেগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইভারি কোস্টেরও জার্সি তৈরি করেছে পুমা। যদিও সেগুলি এখনও অক্ষত।

  • সর্বশেষ