শিরোনাম
◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৩:৪৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখল বসনিয়া, বিদায় কাতারের

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া ও হার্জেগোভিনা। এ ম্যাচের হারের ফলে ষষ্ঠ দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করলো দুইবারের এশিয়ান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল কাতার। দ্বিতীয়ার্ধে ফিরে আরও ১ গোল হজম করেছে গতবারের বিশ্বকাপের আয়োজকরা।ফলে বিশ্বকাপের ছয় ম্যাচ খেলে কোনো জয়ই পেল না কাতার। ২০২২ বিশ্বকাপেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি। এই জয়ে তাদের পয়েন্টও কানাডার সমান ৪। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে তিনে চলে গেছে তারা। ফলে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরেকটু অপেক্ষা অপেক্ষা করতে হবে দলটিকে।

এই জয়ে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে বসনিয়ার সংগ্রহ চার পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা রয়েছে গ্রুপের তৃতীয় স্থানে। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কানাডা, আর সাত পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। তৃতীয় স্থানে থেকেও সেরা আট দলের একটি হিসেবে নকআউট পর্বে ওঠার আশা ধরে রেখেছে বসনিয়া। অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাতার।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। ২৯তম মিনিটে কেরিম আলাইবেগোভিচের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি। ইভান বাসিচের পাস থেকে বক্সের বাইরে থেকে নেওয়া তার শটটি জালের ওপরের ডান কোণে গিয়ে জড়ায়।

advertisement

পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ে। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া। তবে বিরতির আগে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় কাতার। ৪২তম মিনিটে দলের অধিনায়ক হাসান আল-হাইদোস গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় কাতার, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বসনিয়ার কাছেই। একাধিক সুযোগ নষ্ট করার পর ৮০তম মিনিটে জয় নিশ্চিত করে তারা। কর্নার থেকে সৃষ্ট সুযোগে ডেনিস হাদজিকাদুনিচের সহায়তায় এরমিন মাহমিচ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

 

  • সর্বশেষ