শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, হারলেও নকআউটে কানাডা

বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের লেভিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের নাটকীয়তায় জয় তুলে নেয় সুইসরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কানাডা। স্বাগতিক দর্শকদের সমর্থনে কানাডাই প্রথমার্ধে বেশি সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। সুইজারল্যান্ডও পাল্টা জবাব দিলেও কানাডার রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতি থেকে ফিরে যেন এক নতুন সুইজারল্যান্ডকে দেখে দর্শক। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬০ সেকেন্ডের কম সময়ের মধ্যে রুবেন ভারগাসের দারুণ গোলে লিড নেয় সুইজারল্যান্ড। এই গোলটি যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ৫৭ মিনিটে ইয়োহান মানজাম্বির গোলে সুইজারল্যান্ড ব্যবধান দ্বিগুণ করে ২-০ তে পৌঁছে যায়।

ম্যাচ থেকে ছিটকে না গিয়ে কানাডা লড়াই চালিয়ে যায়। শেষ দিকে ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে প্রমিজ ডেভিড গোল করে ব্যবধান কমান (২-১)। কিন্তু সমতায় ফেরার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কানাডা। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখল সুইজারল্যান্ড। দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় স্বাগতিক কানাডাকে রানার্সআপ হয়েই নকআউট পর্ব শুরু করতে হবে। গ্রুপসেরা হওয়ার ফলে নকআউট পর্বে সুইসরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই যাত্রা শুরু করবে।

  • সর্বশেষ