শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের সামনে জটিল সমীকরণ, নকআউটে কার সঙ্গে দেখা হতে পারে?

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ভালো অবস্থানে থাকলেও এখনও নিশ্চিত হয়নি নকআউট পর্বের টিকিট।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিল স্বাভাবিকভাবেই ফেভারিট। তবে এই ম্যাচের ফল এবং একই সময়ে মরক্কো-হাইতি ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপ ‘সি’-এর চূড়ান্ত চিত্র।

বর্তমান সমীকরণ অনুযায়ী, ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করে, তাহলে তাদের নকআউট নিশ্চিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়া নির্ভর করবে মরক্কোর ফলাফলের ওপর।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ

Advertisement

ব্রাজিল ও মরক্কো উভয় দলই যদি শেষ ম্যাচে জেতে, তাহলে দুই দলের পয়েন্ট হবে ৭। সে ক্ষেত্রে মুখোমুখি লড়াই ও গোল ব্যবধানের হিসাব নির্ধারণ করবে শীর্ষস্থান।

ব্রাজিল যদি ড্র করে এবং মরক্কো জিতে যায়, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কো। তবে ব্রাজিল ড্র করলেও এবং মরক্কোও ড্র বা হারলে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখতে পারে সেলেসাওরা।

অন্যদিকে ব্রাজিল হেরে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। মরক্কো জিতলে ব্রাজিল নেমে যেতে পারে তৃতীয় স্থানে। তখন পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ

গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিলকে খেলতে হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। বর্তমানে সেই অবস্থানে আছে জাপান।

আর যদি ব্রাজিল রানার্সআপ হয়, তাহলে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন, যেখানে আপাতত শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।

তৃতীয় স্থান নিয়ে নকআউটে উঠলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেতে পারে। সেরা তৃতীয় দলগুলোর মধ্যে জায়গা করে নিলে ব্রাজিলকে গ্রুপ ‘ই’, ‘এ’ বা ‘আই’-এর শীর্ষ দলের বিপক্ষে খেলতে হতে পারে। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জার্মানি, ফ্রান্স বা মেক্সিকোর মতো শক্তিশালী দলও থাকতে পারে।

শেষ ম্যাচের ফলই নির্ধারণ করবে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, রানার্সআপ হবে, নাকি তৃতীয় স্থান নিয়ে কঠিন নকআউট পথ পাড়ি দিতে হবে।

 

  • সর্বশেষ