শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমাকে ইতিহাস গড়তে দেখাই সৌভাগ্য: মেসির স্ত্রীর বার্তা

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ঐতিহাসিক বিশ্বকাপ পারফরম্যান্সের পর তাকে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সোমবার ডালাসে অনুষ্ঠিত গ্রুপ জে’র ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ইতিহাস গড়েন মেসি। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন রেকর্ড গড়েন। ম্যাচের শুরুতেই দারুণ বাঁকানো শটে গোল করে তিনি আর্জেন্টিনাকে এগিয়ে নেন। ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা এবং তাদের তিন সন্তান- থিয়াগো (১৩), মাতেও (১০) ও সিরো (৮)। ২০১৭ সালে মেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আন্তোনেলা ইনস্টাগ্রামে একটি হৃদয়ছোঁয়া বার্তা পোস্ট করে স্বামীকে অভিনন্দন জানান। তিনি লিখেছেন, ‘বারবার তোমাকে ইতিহাস গড়তে দেখার মতো সৌভাগ্য আর কিছু নেই। আমি তোমাকে ভালোবাসি @লিওমেসি।’

তিনি আরও কিছু ছবি শেয়ার করেন, যেখানে তিনি ও তার সন্তানরা সবাই মেসির ১০ নম্বর আর্জেন্টিনা জার্সি পরে ডালাস স্টেডিয়ামের পিচের পেছনে দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি ভিআইপি বক্সে বসে আছেন এবং তার জার্সির পেছনে মেসির নাম লেখা। আন্তোনেলা কেবল একজন ফুটবলারের স্ত্রী হিসেবেই পরিচিত নন; তিনি একজন সফল উদ্যোক্তাও। বর্তমানে তিনি একজন ফিলানথ্রপিস্ট, বহু-মিলিয়নিয়ার ইনফ্লুয়েন্সার, শিশুদের ফ্যাশন ব্র্যান্ডের মালিক এবং মডেল হিসেবে কাজ করেন। তিনি অ্যাডিডাস ও স্টেলা ম্যাককার্টনি সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। শুরুতে তিনি দন্তচিকিৎসায় ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, তবে পরে মেসির ক্যারিয়ারের সঙ্গে যুক্ত থাকার জন্য সেই পথ ছেড়ে দেন। আর্জেন্টিনার রোজারিওতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেসি ও আন্তোনেলার বিয়ে হয় ২০১৭ সালের ৩০ জুন। তাদের তিন সন্তান। বড় ছেলে থিয়াগো জন্ম নেয় ২০১২ সালে। মাতেও ২০১৫ সালে এবং ছোট ছেলে সিরো জন্ম নেয় ২০১৮ সালে।

ম্যাচের আগে মেসি জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে সমান ১৬ গোল নিয়ে অবস্থান করছিলেন। তিনি আলজেরিয়ার বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করেন। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই পেনাল্টি মিস করলেও পরে ইতিহাস গড়তে বেশি সময় নেননি।

 

  • সর্বশেষ