শিরোনাম
◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের!

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৪:১৫ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপ্পের গোলে প্রথমার্ধ শেষে এগিয়ে ফ্রান্স

বৃষ্টি নামল। মাঠ ভিজলো। কিন্তু এমবাপ্পেকে থামানো গেল না। ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে ফ্রান্স। একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পে পা থেকে।

ম্যাচের ১৪ মিনিটে গোল। ডান দিক থেকে অলিসের সঙ্গে দারুণ কম্বিনেশনে বল পেলেন এমবাপ্পে। বক্সের প্রান্তে জায়গা পেয়ে বাঁ পায়ে জড়িয়ে দিলেন কার্লিং শট। গোলকিপার বাসিল আঙুলের ডগায় ছুঁলেও ঠেকাতে পারেননি। এমবাপ্পের বিশ্বকাপ গোল এখন ১৫টি। আর এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শতশত ম্যাচ। বিশ্বকাপে সবোর্চ গোলাদাতা মেসির থেকে তিন গোল পেছনে ফ্রান্স অধিনায়ক।

ম্যাচের শুরুতেই বিপত্তি ঘটে। ঝড়ের কারণে স্টেডিয়ামের গেট খুলতে দেরি হয়। তবে কিকঅফ নির্ধারিত সময়েই হয়। ৩৭ মিনিটে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামে ফিলাডেলফিয়ায়। পুরো প্রথমার্ধ জুড়ে বল দখলে ফ্রান্স এগিয়ে ছিল। বারকোলা বাম দিক থেকে বারবার হুমকি তৈরি করেন। অলিসও ডান দিকে ছিলেন সক্রিয়। ৪২ মিনিটে এমবাপ্পে একাই তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলের মুখে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ইরাকের আলি শেষ মুহূর্তে অবিশ্বাস্য ট্যাকলে বলটি ক্লিয়ার করেন। এর আগে ইরাকের অধিনায়ক হোসেইন ২৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। কুঁচকির চোটে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় নামেন আল হাম্মাদি।

এই ম্যাচে জিতলে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও জার্মানির পর পঞ্চম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করবে ফ্রান্স।

  • সর্বশেষ