শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারখানায় ৮ ঘণ্টার চাকরি করা ‌ডে‌নিস উন্দা‌ভের এখন জার্মানির বিশ্বকাপ তারকা

স্পোর্টস ডেস্ক : একসময় ভোর ৪টায় ঘুম থেকে উঠে কারখানায় ৮ ঘণ্টা কাজ করতেন। তারপর ছুটে যেতেন ফুটবল নিয়ে অনুশীলনে। রাতে বাড়ি ফিরতে ফিরতে বাজত ৮টা। সেই কর্মঠ বালকই এখন জার্মানির বিশ্বকাপ অভিযানের অন্যতম বড় ভরসা। ডেনিজ উন্দাভের গল্পটা যেন রূপকথারই আরেক নাম।

টরোন্টো স্টেডিয়ামে শনিবার রাতে আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির ২-১ গোলে নাটকীয় জয়ে জোড়া গোল করে আবারও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন উন্দাভ। তার দুর্দান্ত পারফরম্যান্সে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। -- টি স্পোর্টস

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ ষোলোয় উঠল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর দুই ম্যাচে বেঞ্চ থেকে নেমে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী উন্দাভ। 

১৯৬৬ সালে রেকর্ড সংরক্ষণের পর থেকে বিশ্বকাপে বদলি হিসেবে নেমে দুই ম্যাচে ৫টির বেশি গোলে অবদান রাখার কীর্তি আর কারও নেই। উন্দাভ ছুঁয়েছেন ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার রেকর্ড।

advertisement

তবে কয়েক মাস আগেও তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ছিল বড় অনিশ্চয়তা। গত মার্চে ঘানার বিপক্ষে বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তের জয়সূচক গোল করার পর উন্দাভ প্রকাশ্যে জানিয়েছিলেন, জার্মানির প্রথম একাদশে জায়গা করে নেওয়ার লক্ষ্য আছে তার। 

তবে সেই মন্তব্য তখন ভালোভাবে নেননি কোচ জুলিয়ান নাগেলসমান। উল্টো সংবাদমাধ্যমের সামনেই বলে বসেন, শুরু থেকে খেললে হয়তো ওই গোলটিই করতে পারতেন না উন্দাভ। পরে অবশ্য ক্ষমা চান জার্মান কোচ।

বিতর্কের জবাব উন্দাভ দিয়েছেন মাঠে। আর সেটা দিয়েছেন সবচেয়ে কার্যকর উপায়ে। যার ফলে এখন বিশ্বকাপে জার্মানির শেষ গ্রুপ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। 

আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর নাগেলসমানও স্বীকার করেছেন, উন্দাভকে শুরুর একাদশে রাখার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন, ‘কেন আমি ওর ছন্দ নষ্ট করব? দুই ম্যাচে বদলি হিসেবে নেমে দুই ম্যাচেই গোল করেছে। তবে ওকে শুরু থেকেই খেলানো হতে পারে।

তবে উন্দাভের গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশটা মাঠের বাইরের। ১৪ বছর বয়সে ভের্ডার ব্রেমেন ক্লাবের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল, ছোটখাটো গড়নের কারণে তার কোনো ভবিষ্যৎ নেই। সেই প্রত্যাখ্যান ভেঙে দিয়েছিল কিশোর উন্দাভকে।

তবে নতুন উদ্যমে নিজেকে গড়ে তোলেন তিনি। পরে ১৭ বছর বয়সে পরিবারকে ছেড়ে জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে যোগ দেন। সপ্তাহে পেতেন মাত্র ১২০ পাউন্ড। ফুটবল থেকে পাওয়া অর্থে জীবন চলত না বলে কারখানায় কাজ করতে হতো।

বেলজিয়ান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের গল্প বলেছিলেন উন্দাভ।

ভোর ৪টার দিকে উঠতাম। কারখানায় যেতাম, তারপর অনুশীলনে। রাত ৮টার দিকে বাড়ি ফিরতাম। পরদিন আবার একই রুটিন। বেঁচে থাকার জন্যই কাজটা করতে হয়েছে। শুধু ফুটবল থেকে পাওয়া টাকায় চলা সম্ভব ছিল না।

  • সর্বশেষ