শিরোনাম
◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন ◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী? ◈ এফ-৩৫ যুদ্ধবিমানই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম!

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে এবার সংগীতশিল্পী স্প্যানিশ তারকা

একসময় আনসু ফাতিকে বার্সেলোনার ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে দেখা হতো। লামিনে ইয়ামালের আগমনের আগ পর্যন্ত তাকে ক্লাবটির সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে বিবেচনা করা হতো।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার পারফরম্যান্সে বড় ধরনের পতন দেখা যায়। ফর্ম হারিয়ে ধীরে ধীরে মূল দলে জায়গা হারান এই স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত তাকে নিয়মিত খেলার সুযোগ পেতে বার্সেলোনা ছেড়ে ধারে ব্রাইটন ও পরে এএস মোনাকোয় যেতে হয়।

বর্তমান অবস্থার কারণে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি ফাতির, যা একসময় তাকে ঘিরে থাকা উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে বড় ধরনের বৈপরীত্য তৈরি করেছে।

তাতে অবশ্য জীবনের এক অধ্যায় শুরু করার সুযোগ পেয়েছেন ফাতি। আপাতত ফুটবলকে দূরে ঠেলে সংগীতশিল্পী বনে গেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সম্প্রতি নিজের একক গানের ভিডিও প্রকাশ করেছেন ফাতি, স্প্যানিশ ভাষায় যার নাম Sea Como Sea (বাংলা অর্থ যাই হোক না কেন)। গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 

সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিউজিক ব্রোকার্সের সঙ্গে একটি বৈশ্বিক বিতরণ চুক্তি করেছেন ফাতি, যা সনি মিউজিকের সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গান প্রকাশ করলেন।

২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে আফ্রোবিটস, রেগেটন এবং অ্যামাপিয়ানো সঙ্গীতধারার মিশ্রণ রয়েছে। ফাতির জন্মস্থান গিনি-বিসাউয়ের সঙ্গীত প্রভাব, স্পেনের আন্দালুসিয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় অ্যামাপিয়ানো ধারার ছাপ এই গানে ফুটে উঠেছে।  

ফাতির সংগীতচর্চার শুরু করেছেন বেশ আগেই। ২০২০ সালে করোনাকালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ পুনর্বাসনের সময় তিনি গান লেখা শুরু করেন। এএস মোনাকোয় যোগ দেওয়ার পর স্টুডিওতে নিয়মিত সময় কাটাতে থাকেন এবং ধীরে ধীরে এই ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন।

নিজের গান সম্পর্কে ফাতি বলেছেন, ‘অনেক মানুষ মনে করেন, তারা আমার গল্প জানেন। কারণ তারা আমাকে গোল করতে দেখেছেন। কিন্তু এই গান তাদের সামনে আমাদের জীবনের আরেকটি দিক তুলে ধরবে। বিশ্বকাপ চলাকালীন গান প্রকাশ করা পরিকল্পিত ছিল না। বরং এটি আমার বর্তমান জীবনেরই একটি অংশ।’

ফুটবল ও সংগীত—দুই জগৎকেই ফাতি সমানতারে এগিয়ে নিতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার এই নতুন যাত্রা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এএস মোনাকোতে পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন ফাতি। ফরাসি লিগ আঁ-এর ক্লাবটি শিগগিরই তাকে বার্সেলোনার কাছ থেকে ছাড়িয়ে নেবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়