শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে নিজেদের অভিষেক ম্যাচে সেই তিক্ত ড্রয়ের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ বার্তাই যেন দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সেলেসাওদের এই জয়ের রেশ কাটতে না কাটতেই, বিশ্বকাপের তথাকথিত 'ফেভারিট' দলগুলো নিয়ে উল্টো প্রশ্ন তুলেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। এমনকি ফেভারিটদের তালিকায় থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদাহরণ টেনে আনচেলত্তি বিশ্বকাপের ফেভারিট তকমা নিয়ে নিজের মতামত জানান। প্রায়ই যখন সংবাদ সম্মেলনে অন্যান্য কোচেরা আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনির দলের প্রশংসায় পঞ্চমুখ, সেখানে আনচেলত্তি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সকে পাত্তাই দেননি। ড্রেসিংরুম ও মাঠের লড়াইয়ের ঝাঁজ উস্কে দিয়ে তিনি সাফ জানিয়ে দেন,  ‘ওরা (আর্জেন্টিনা) মোটেও হাই-ইনটেনসিটি (উচ্চ গতি ও তীব্রতার) ফুটবল খেলছে না। -- টি স্পোর্টস

আর্জেন্টিনা দলের শক্তির জায়গাগুলোর প্রশংসা করলেও, কোনো অবস্থাতেই তাদের আগেভাগে টুর্নামেন্টের সম্ভাব্য জয়ী বা চ্যাম্পিয়ন মানতে রাজি নন আনচেলত্তি। এমনকি এই বিষয়ে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলগুলোর সঙ্গে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের তুলনাও টেনেছেন। 

advertisement

আনচেলত্তি বলেন, ‘ওরা ম্যাচ খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে ঠিকই, তবে টুর্নামেন্টের এই শুরুর দিকে এমন কিছু দল নজরে পড়েছে, যারা অত্যন্ত আগ্রাসী রক্ষণ এবং ইনটেনসিটি (খেলার তীব্রতা) দিয়ে নিজেদের আলাদা করে চিনিয়েছে।

এরপর  ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি দাবি করেন, এবারের বিশ্বকাপে কোনো ব্যক্তিগত প্রতিভা বা একক কোনো তারকা খেলোয়াড় ট্রফির ভাগ্য নির্ধারণ করতে পারবেন না—অন্তত তাঁর ব্যক্তিগত মতামত তেমনই। কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করেই ‘ডন’ কার্লো জোর দিয়ে বলেন, ‘আমার বিশ্বাস, বড় বড় তারকারা এই বিশ্বকাপের ভাগ্য লিখে দিতে পারবে না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত।

সংবাদমাধ্যমের স্পটলাইটে না থাকা দলগুলোকে নিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘আমি এমন কিছু আন্ডারডগ দল দেখেছি, যারা দুর্দান্ত ফুটবল খেলছে এবং তাদের খেলার মধ্যে একটা তীব্র ঝাঁজ আছে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপটা হতে যাচ্ছে সম্পূর্ণ ইনটেনসিটির—হাই-ইনটেনসিটির এক বিশ্বকাপ।

আনচেলত্তির সমালোচনা আগে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা হয়েছে উড়ন্ত। নিজেদের প্রথম ম্যাচে সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের সেই ছন্দ ধরে রেখে এবার অস্ট্রিয়া ‘বধে’ নামবে মেসিরা। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায়, ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা ইউরোপের দলটির ‍মুখোমুখি হবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ