শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৪:২৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি বয়স বিশ্বের সবচেয়ে পুরোনো এই ফুটবলের!

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে স্কটল্যান্ডের ম্যাচে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে পুরোনো বলে বিবেচিত একটি ফুটবল। প্রায় ৪৮০ বছর পুরোনো এই ঐতিহাসিক বলটি স্কটল্যান্ড ও মরক্কোর মধ্যকার ম্যাচ উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য আনা হয়েছিল।

ঐতিহাসিক নিদর্শনটি তৈরি করা হয়েছিল শূকরের মূত্রথলি দিয়ে। ধারণা করা হয়, এটি ১৫৪০-এর দশকের। অর্থাৎ বলটির বয়স যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠারও অনেক আগে। --- যুগান্তর

১৯৭০-এর দশকে সংস্কার কাজের সময় স্কটল্যান্ডের ঐতিহাসিক স্টার্লিং ক্যাসেলের কুইন্স চেম্বারের একটি কাঠের বিমের পেছনে বলটি পাওয়া যায়। পরে ১৯৯০-এর দশকের শেষ দিকে স্কটল্যান্ডের স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের সংরক্ষণাগারে এটি পুনরায় খুঁজে পাওয়া যায়। এরপর থেকে সেখানেই প্রদর্শিত হয়ে আসছিল ঐতিহাসিক এই ফুটবল।

বিশ্বকাপ উপলক্ষে গত সপ্তাহে বলটি যুক্তরাষ্ট্রের বোস্টনে আনা হয়। তবে মাঠে স্কটল্যান্ড দলের জন্য এটি সৌভাগ্য বয়ে আনতে পারেনি। মরক্কোর বিপক্ষে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্কটিশদের।

স্কটল্যান্ডের ম্যাচ শেষে এখন বলটি নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। আগামী সপ্তাহে মায়ামির কোরাল গ্যাবলস মিউজিয়ামে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত এই বলটি খেলাটির কয়েক শতাব্দীর ঐতিহ্য ও বিবর্তনের একটি জীবন্ত সাক্ষী হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ