শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকা‌পে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চলতি আস‌রে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই দাপুটে জয়ের পর দুই ম্যাচ শেষে গ্রুপ ‘সি’-তে সেলেসাওদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছে স্কটল্যান্ড, আর টানা দুই হারে হাইতির ঝুলিতে এখনও কোনো পয়েন্ট জোটেনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এখন স্কটল্যান্ড। সমীকরণ যা বলছে, তাতে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে—ওই ম্যাচে যদি কোনো কারণে হেরে যায় ব্রাজিল, তবে কী ঘটবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভাগ্যে? তারা কি আসর থেকে ছিটকে যাবে?উত্তর হচ্ছে—না, স্কটল্যান্ডের কাছে হারলেও ব্রাজিলের বিশ্বকাপ অভিযান এখনই থমকে যাবে না।

৪৮ দলের নতুন ফরম্যাটের কল্যাণে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি ‘তৃতীয় স্থানধারী’ দলও শেষ ৩২-এর টিকিট পাবে। ফলে পরাজয়ের তেতো স্বাদ পেলেও নকআউট পর্বে ওঠার একটা সুযোগ ব্রাজিলের সামনে থাকবে।

বর্তমানে গোল ব্যবধানে সুবিধাজনক অবস্থানে আছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের গোল ব্যবধান যেখানে +৩, সেখানে মরক্কোর +১ এবং স্কটল্যান্ডের শূন্য। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ব্রাজিলকে হারিয়ে দেয়, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬-এ, আর ব্রাজিল আটকে থাকবে সেই ৪ পয়েন্টেই। সেক্ষেত্রে ব্রাজিলের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে মরক্কো-হাইতি ম্যাচের ফলাফল।

advertisement

মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয়, তবে তাদের পয়েন্ট হবে ৭। সে ক্ষেত্রে মরক্কো ও স্কটল্যান্ড গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে সরাসরি শেষ ৩২-এ উঠবে, আর ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে।

আর মরক্কো-হাইতি ম্যাচটি ড্র হলে আফ্রিকান দলটির পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রেও স্কটল্যান্ড ও মরক্কো ব্রাজিলের ওপরে অবস্থান করবে। অর্থাৎ ব্রাজিল হারলে এবং মরক্কো অন্তত ১ পয়েন্ট পেলেই শীর্ষ দুইয়ে থাকার সরাসরি সুযোগ শেষ হয়ে যাবে সেলেসাওদের।

মরক্কো যদি হাইতির কাছে নাটকীয়ভাবে হেরে যায়, তবে সমীকরণ পুরোটাই বদলে যাবে। তখন স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে। অন্যদিকে ব্রাজিল ও মরক্কো উভয়েরই পয়েন্ট থাকবে ৪। ফলে দ্বিতীয় স্থান নির্ধারণে চলে আসবে গোল ব্যবধানসহ অন্যান্য টাইব্রেকার হিসাব।

বর্তমান গোল ব্যবধানে মরক্কোর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল। তাই স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারলে এবং মরক্কো পরাজিত হলে রানার্সআপ হয়েই পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। তবে বড় ব্যবধানে হারলে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যেতে পারে।

ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার জোরালো সম্ভাবনা থাকবে তাদের। তবে সেটি নির্ভর করবে অন্য গ্রুপগুলোর চুলচেরা ফলাফলের ওপর।

অবশ্য অন্যের ওপর ভরসা না করে সবচেয়ে সহজ পথটি ব্রাজিলের নিজেদের হাতেই রয়েছে। স্কটল্যান্ডকে হারাতে পারলে তারা ৭ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে নকআউট পর্বে জায়গা করে নেবে। ম্যাচটি ড্র করলেও পয়েন্ট হবে ৫, যা শীর্ষ দুইয়ে থাকার জন্য যথেষ্ট হওয়ার কথা।

  • সর্বশেষ