শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বল‌লেন, নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় 

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে তিনি অভিহিত করেছেন বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় হিসেবে। 

শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক শিশুকে প্রেসিডেন্ট লুলা জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? শিশুটি নেইমারের নাম নিলে প্রেসিডেন্ট মজা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। --- হিন্দুস্তান টাইমস

লুলা আরও বলেন, ‘এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আমাদের জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’ 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে লুলার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মূলত গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফের চোট পাওয়া নেইমার বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। এক মাস ধরে পুনর্বাসনে থাকা এই তারকা ফরোয়ার্ড বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ছিলেন দর্শক হয়ে।

  • সর্বশেষ