শিরোনাম
◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৭:১০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপে টানা দুই জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে সিয়াটলের লুমেন ফিল্ড-এ তারা ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে।

দুই গোলই আসে প্রথমার্ধে। ম্যাচের ১১তম মিনিটে অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বার্জেস।

প্রথমার্ধের শেষ দিকে, ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স ফ্রিম্যান। ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণে সার্জিনিও ডেস্টের শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে এলে বল মাথায় ছুঁইয়ে জালে পাঠান ফ্রিম্যান। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।   

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। অস্ট্রেলিয়া একাধিক সুযোগ তৈরি করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি।

এই জয়ে টানা দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ পর্ব থেকেই নকআউটে জায়গা নিশ্চিত করেছে ফিফা বিশ্বকাপের আয়োজকরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শুক্রবার তুরস্কের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। উভয় ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে।

  • সর্বশেষ