শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের কাছে অনুপ্রেরণার নাম ক্রিস্টিয়ানো রোনালদো

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাসালেন কোচ রবার্তো মার্তিনেস। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড এখনো ৪১ বছর বয়সী তারকা রোনালদোর দখলে।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গত রাতে যখন মার্তিনেস সংবাদ সম্মেলনে এসেছেন, তখন বেশির ভাগ প্রশ্নই এসেছে রোনালদোকেন্দ্রিক। মার্তিনেস বলেন, ‘এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু আমি বলতে পারি যে দলের ভেতরে তার মানসিকতা, উদ্দীপনা এমন যে মনে হয় এটা তার প্রথম বিশ্বকাপ।’

১৪৩ গোল করা রোনালদো ক্যারিয়ারে পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। তবে একের পর এক রেকর্ড গড়া পর্তুগিজ ফরোয়ার্ডের বড় টুর্নামেন্টগুলোতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। সবশেষ ৯ ম্যাচে গোল পাননি তিনি। 

তবু মার্তিনেসের আশা রোনালদো বড় মঞ্চে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে। পর্তুগালের কোচ বলেন, ‘ফুটবলের জন্য সে আদর্শ উদাহরণ। রাস্তায় খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করা সব শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করা দারুণ বিষয়। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে।’

ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জেতা রোনালদো আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন তিন শিরোপা। দুইবার জিতেছেন নেশনস লিগ ও একবার ইউরো জিতেছেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান।

  • সর্বশেষ