শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০১:৪৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি ঝড়ে বিধ্বস্ত আলজেরিয়া, দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল দুই দল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে গেছে সেসব। তবে ১৭ মিনিটে আর কোনও ভুল করেননি লিওনেল মেসি। তার গোলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত এই স্কোরলাইন-ই অক্ষত থাকে। বিরতির পর আরও দুবার জাল কাঁপান মেসি। তার হ্যাটট্রিকে এখন আর্জেন্টিনা এগিয়ে ৩-০ গোলে। 

অথচ এর আগেও গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে শট নিয়েছিলেন। দুর্ভাগ্য বিল্ডআপের সময় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। 

দুই মিনিট পর জাল কাঁপিয়ে আনন্দে মেতেছিল আলজেরিয়াও। বল পেয়ে প্রথম স্পর্শেই দারুণ এক ফিনিশে জাল খুঁজে নিয়েছিলেন শাইবি। কিন্তু কিছুক্ষণ পর রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন বৈধ নয় এই গোলটিও। 


তবে ১৭ মিনিটে আর কোনও ঝামেলা হয়নি। আর্জেন্টিনার ফ্রি-কিকের সময় মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলেছিল আলজেরিয়ার রক্ষণভাগ। সেই সুযোগে মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল ডিফেন্স ভেদ করে বল বাড়িয়ে দেন তার সতীর্থ লিওনেল মেসির দিকে। মুহূর্তেই ক্ষীপ্র গতিতে ছুটে চলেন আর্জেন্টাইন অধিনায়ক। ড্রিবল করতে করতে পেনাল্টি এলাকার কিনারায় পৌঁছান। এরপর বলটি নিজের বাঁ পায়ে এনে দুর্দান্ত এক শটে দলকে লিড এনে দেন তিনি। 

Advertisement

এর আগে চতুর্থ মিনিটে দুর্দান্ত এক হেড করেছিলেন লাউতারো মার্তিনেজ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের হেড সরাসরি গিয়ে জমা হয় গোলরক্ষক লুকা জিদানের হাতে।

প্রথম গোল পাওয়ার পর অবশ্য তাড়াহুড়ো করেনি আর্জেন্টিনা। বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে, আলজেরিয়া আক্রমণাত্মক সেভাবে কিছু করতে পারেনি। কেবল মাঝে মাঝে পাল্টা আক্রমণে কিছুটা হুমকি তৈরি করেছে। 

বিরতির পর ৬০ মিনিটে আসে দ্বিতীয় গোল। ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক জিদান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। সেই সুযোগটাই কাজে লাগান লিওনেল মেসি। বল সেভ করার চেষ্টা করতে গিয়ে জিদান বল ফেলে দেন, আর ঠিক সেই মুহূর্তে সতর্ক অবস্থানে থাকা আর্জেন্টিনা অধিনায়ক সামনে পড়া বল থেকে জালে বল পাঠিয়েছেন। 

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

 

  • সর্বশেষ