শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৩:২০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন এমবাপ্পে, জোড়া গোলেই ইতিহাস

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে দ্বিতীয় গোল করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এগিয়ে গেলেন ফ্রান্স অধিনায়ক।

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোলের পর অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে নিজের নামের পাশে নতুন মাইলফলক যোগ করেন এমবাপ্পে। এর আগে ওলিসের পাসে ডান পায়ে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি।

এই জোড়া গোলের মাধ্যমে এমবাপ্পে ফ্রান্সের হয়ে মোট ৫৭ গোলের মালিক হলেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ও বিশ্বকাপ মিলিয়ে তার গোলসংখ্যা নতুন উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে বিশ্বকাপ মঞ্চে এটি তার গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি।

এর আগে বিশ্বকাপে ১২ গোল নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির পরের অবস্থানে ছিলেন এমবাপ্পে। তবে আজকের ম্যাচে আরও দুটি গোল যোগ করে তিনি মেসিকে পেছনে ফেলে দেন। এখন বিশ্বকাপে মেসির গোল ১৩টি, আর এমবাপ্পে আরও এগিয়ে।

advertisement

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ডের দিকেও নজর এখন ফরাসি তারকার। সেই রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর মাত্র কয়েকটি গোল।

চলতি বিশ্বকাপে এটি ফ্রান্সের প্রথম ম্যাচ হলেও এমবাপ্পে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন নিজের ফর্মে থাকার বার্তা। সামনে আরও ম্যাচ বাকি থাকায় নতুন রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তার সামনে।

 

  • সর্বশেষ