শিরোনাম
◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ১১:২৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর শিবিরে ঘুরছে কুমিরের দল!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিপত্তিতে পর্তুগাল। না, কোনো ফুটবলারের চোট নেই।

সরঞ্জামেরও কোনো সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর শিবিরে ঘুরে বেড়াচ্ছে কুমিরের দল। ভয়ে হোটেল ছাড়তে চাইছেন না পর্তুগালের ফুটবলারেরা।

ফ্লরিডায় পাম বিচ গার্ডেন্সে শিবির করেছে পর্তুগাল। সেখানেই অন্তত ৪ টি কুমিরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন পর্তুগালের ফুটবলারেরা। ভয়ে হোটেল ছেড়ে মাঠে ফিরতে চাইছেন না ফুটবলারেরা। হোটেলের জিমেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন তাঁরা।

সেখানেই ঘাম ঝরাচ্ছেন। আমেরিকার ফুটবলারেরা এই দৃশ্যের সঙ্গে পরিচিত। মাঝে মাঝেই জলাশয় থেকে পাশের মাঠে কুমির উঠে আসে। কিন্তু অন্য দেশের ফুটবলারদের কাছে এই অভিজ্ঞতা নতুন। পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’ আগেই এই বিপত্তির কথা জানিয়েছিল।

advertisement

পর্তুগাল আমেরিকায় পা রাখার আগেই, ফ্লরিডায় তাদের শিবিরের কাছে তিনটি কুমির দেখা গিয়েছে বলে রিপোর্টে জানিয়েছিল তারা।

ফ্লরিডা পাম বিচ গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কের মধ্যে পড়ে। ৮২ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই এলাকা ফ্লরিডা বনাঞ্চলের একটি অংশ। পাশেই রয়েছে একটি জলাশয়। সেখান থেকেই কুমিরেরা উঠে আসছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি আয়োজকদের জানানো হয়েছে। যাতে কোনো রকমের খারাপ ঘটনা না ঘটে সে দিকে নজর দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। আয়োজকেরা আশ্বস্ত করেছেন, অনুশীলন করতে কোনো সমস্যা হবে না রোনাল্ডোদের। তার পরেও ফুটবলারদের ভয় কাটছে না।

১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় কঙ্গোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ২৩ জুন রাত ১১ মিনিটে উজবেকিস্তান ও ২৮ জুন ভোর ৫টায় কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন রোনালদোরা। তার আগে ভয়ে হোটেল থেকে বেরোচ্ছেন না ফুটবলারেরা।

  • সর্বশেষ