শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে মর‌ক্কো। ব্রাজিলের বিপক্ষে দলটি এমন একটি একাদশের নামিয়েছে, যার প্রতিটি ফুটবলারই মরক্কোর বাইরে জন্মগ্রহণ করেছেন। ফিফার নাগরিকত্ব ও যোগ্যতার নিয়মকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মরক্কো বংশোদ্ভূত প্রতিভাদের দলে ভেড়ানোর যে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল দেশটি, তাতে তারা পুরোপুরি সফল।

গত রোববার ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক একাদশের চারজন ফুটবলার ফ্রান্স, তিনজন স্পেন, দুজন বেলজিয়াম, একজন নেদারল্যান্ডস এবং একজন কানাডায় জন্মগ্রহণ করেছেন। দলের অন্যতম স্তম্ভ আশরাফ হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদ এবং গোলকিপার ইয়াসিন বোনোর জন্ম মন্ট্রিলে। - টি স্পোর্টস

নিজেদের দেশের একাডেমির ওপর খুব বেশি নির্ভর না করে স্কাউটিংয়ের মাধ্যমে ইউরোপজুড়ে প্রতিভা অন্বেষণ চালিয়েছে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন। এর ফলে দলটির পুরো খোলনলচেই বদলে গেছে। বর্তমান ২৬ সদস্যের দলের ২০ জনেরই জন্মসনদে মরক্কোর বাইরের দেশের নাম লেখা রয়েছে।

চমৎকার বোঝাপড়ায় গড়া এই অনন্য দলটি বিশ্বকাপে তাদের গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচেই কঠিন এক অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে আসরের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে লড়ে তারা ১-১ গোলে একটি দারুণ ড্র আদায় করে নেয়। ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির এক চমৎকার ফিনিশিংয়ে অনায়াসে এগিয়ে যায় আন্ডারডগ মরক্কো।

Advertisement

তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একক নৈপুণ্যে সমতায় ফেরে ব্রাজিল। ডি-বক্সের ভেতর দারুণভাবে বল কেটে ভেতরে ঢুকে এক বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। যা আটকানো গোলকিপারের পক্ষে অসম্ভব ছিল।

এরপর ম্যাচটি দুপক্ষের মধ্যেই তুমুল লড়াইয়ে রূপ নেয়। পুরো ম্যাচে দুই দল মিলে মোট ২৭টি শট নেয়, যার ফলে মরক্কোর গোলকিপার বোনো এবং ব্রাজিলের আলিসন বেকারকে বেশ কিছু দুর্দান্ত সেভ করতে হয়। ম্যাচের দ্বিতীয়অর্ধে ব্রাজিলের প্রচণ্ড চাপ সামলে মরক্কোর সুশৃঙ্খল রক্ষণভাগ শেষ পর্যন্ত টিকে থাকে এবং মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে।

ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশ: ইয়াসিন বোনো (মন্ট্রিল), নুসাইর মাজরাউই (লাইডারডর্প), ইসা দিওপ (তুলুজ), শাদি রিয়াদ (পালমা), আশরাফ হাকিমি (মাদ্রিদ), নিল এল আয়নাউই (ন্যান্সি), আইয়ুব বুয়াদ্দি (সানলিস), শেমশাদিন তালবি (সামব্রেভিল), বিলাল এল খানুস (মোলেনবেক), সমীর এল মুরাবিত (স্ট্রাসবার্গ), ইসমায়েল সাইবারি (তেরাসা)।

  • সর্বশেষ