শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৪:৫৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার

বিশ্বকাপ ২০২৬-এ দারুণ শুরু করল সুইডেন। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ৮ বছর পর বিশ্বকাপে ফেরা সুইডেনের হয়ে ইয়াসিন আয়ারি দুটি গোল করেন। আলেক্সান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেশ ও মাতিয়াস সভেনবার্গ একটি করে গোল পান।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় সুইডেন। আক্রমণ ঠেকাতে বক্সের মধ্যে তিউনিসিয়ার গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। একটি শট ঠেকালেও ফিরতি শটে ইয়াসিন আয়ারিকে থামাতে পারেননি তিনি। বল সমস্ত তিউনিসিয়ান রক্ষণকে ফাঁকি দিয়ে জালে যায়।

গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল তিউনিসিয়া। গোলের ২ মিনিটের মধ্যেই সমতায় ফেরার কাছাকাছি গিয়েছিল তারা। কিন্তু সুইডিশ গোলরক্ষক ক্রিস্টোফার নর্ডফেল্ড পরপর দুটি সেভ করে দলকে বাঁচান।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার ইসাক। বাম দিক থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে তার জোরালো শট ডান পোস্ট দিয়ে জালে ঢোকে।

Advertisement

তবে হাল ছাড়েনি তিউনিসিয়া। ৪৩ মিনিটে ওমার রেকিক ডান দিক থেকে আসা ক্রসে দারুণ হেড করেন। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে যায়। উল্লেখযোগ্য বিষয়, এটি ছিল প্রথমার্ধে তিউনিসিয়ার প্রথম লক্ষ্যে শট। ২-১ নিয়ে বিরতিতে যায় সুইডেন।

সে গোল দ্বিতীয়ার্ধে রোমাঞ্চের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু হলো তার উল্টোটা। এক এক করে আরও ৩ গোল করে সুইডিশরা ম্যাচটা নিজেদের করে নেয়।

দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে তিউনিসিয়ার রক্ষণের ভুলে বল পান ইসাক। তার বাড়ানো বল বক্সে ফাঁকায় পান ভিক্টর ইয়োকেরেশ। বক্সের ডান পাশ থেকে দূরের পোস্টে তার শট থামাতে পারেননি তিউনিসিয়ান গোলরক্ষক মুহিব শামাখ। ফের ২ গোলের ব্যবধান ফিরে পায় সুইডেন।

এরপর বদলি হিসেবে মাঠে নামা সভেনবার্গ মাঠে প্রথম ছোঁয়াতেই গোল করেন আয়ারির পাস থেকে। প্রথমে অফসাইডের পতাকা উঠেছিল। তবে ভিএআরে দেখা যায় বলটি সভেনবার্গের কাছে যাওয়ার আগে ইসাক পা ছুঁইয়েছিলেন এবং দুজনেই অনসাইডে ছিলেন। ফলে গোলটি বহাল থাকে। সুইডেন ৪-১-এ এগিয়ে যায়।

এরপর পঞ্চম গোলের সুযোগ আসে সুইডেনের সামনে। তবে শামাখের দারুণ সেভে সেটি হয়নি। শেষ পর্যন্ত আয়ারি নিজেই ম্যাচের দ্বিতীয় গোল করেন বক্সের বাইরে থেকে দারুণ শটে। ম্যাচ শেষ হয় ৫-১ গোলে।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শেষ করেছিল তিউনিসিয়া। এবারের বিশ্বকাপে তাদের শুরুটা মোটেও ভালো হলো না।

  • সর্বশেষ