শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেসি-এমবাপ্পে পছ‌ন্দের খে‌লোয়াড়, বিশ্বকাপে কোন দল ফেভারিট সৌরভ গাঙ্গু‌লির? 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আর বাঙালির তো সব খেলার সেরা ফুটবল। ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল নিয়ে তুঙ্গে বিবাদ। এর থেকে রেহাই নেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখছেন ‘দাদা?’ কাকে ফেভারিট বলে মনে করছেন?

এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তার বিজয়োৎসবে ইস্টবেঙ্গল মাঠে হাজির ছিলেন সৌরভ। সেখানে তাঁকে ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়। সৌরভ বলেন, “সবে শুরু হয়েছে। আমি সব কটা ম্যাচ দেখতে পারিনি। এত রাতে হয় যে দেখা মুশকিল। -- সংবাদপ্রতি‌দিন

কোন দল এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে? সৌরভের জবাব, “এই বিশ্বকাপে কে ফেভারিট, সেটা বলার মতো ফুটবল গভীরতা আমার নেই। মেসি, এমবাপ্পে, আরও ভালো ফুটবলারদের দেখব। বিশ্বকাপ আরেকটু এগোক। তারপর বলতে পারব। আমি এখনও পর্যন্ত শুধু দক্ষিণ কোরিয়ার ম্যাচটাই দেখতে পেরেছি। তাও পুরোটা দেখতে পারিনি। মেসি-রোনাল্ডোদের শেষ বিশ্বকাপ। কিছু প্রত্যাশা তো থাকবেই।

  • সর্বশেষ