শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ শট নিয়েও গোলহীন তুরস্ক, অস্ট্রেলিয়ার চমক

অনেকেই হয়তো ভেবেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয় পাবে তুরস্ক। পুরো ম্যাচেও আধিপত্য ছিল তাদেরই। তবে সকলকে হতবাক করে তুরস্কের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সকারুসরা।

কানাডার ভ্যাঙ্কুভারে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে গোল করেছেন নেস্টোরি ইরানকুন্ডা এবং কনর মেটকাল্ফ।

পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে ৩০টি শট নেয় তুরস্ক। তবুও গোলের দেখা পাননি গুলের-ইলদিজরা।

ম্যাচের দুই হাফে দুইটি গোল করে অস্ট্রেলিয়া। ২৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে অস্ট্রেলিয়াকে প্রথমবার এগিয়ে দেন ইরানকুন্ডা। ম্যাচের ৭৫তম মিনিটে তুরস্কের এক খেলোয়াড়ের ভুল পাশে বল পেয়ে যান মেটকাল্ফ। বল পেয়েও দূরপাল্লার শটে বল জালে পাঠান তিনি।

এই জয়ে গ্রুপ 'ডি'-এর দুইয়ে উঠলো অস্ট্রেলিয়া। সকারুসদের পরের ম্যাচে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 

  • সর্বশেষ