শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১১:৩২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক : ২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন জয় দিয়ে রাঙাল স্কটল্যান্ড। বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড। এবারের বিশ্বকাপের প্রথম ইউরোপিয়ান দল হিসেবে জয়ের স্বাদ পেল তারা। প্রথমার্ধেই গোলটি করেন ম্যাকগিন। সেটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয় শেষ পর্যন্ত।

১০ বছর ধরে জাতীয় দলে খেলছেন অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার। দেশের জার্সিতে আগেও গোল করেছেন ২০টি। তবে নিশ্চিতভাবে তার স্মরণীয়তম গোল এটিই। হাইতির জন্যও এটি ছিল প্রত্যাবর্তন। কিন্তু ৫২ বছর পর বিশ্বকাপে ফেরার ম্যাচটি রাঙিয়ে রাখতে পারল না তারা।

ম্যাচে বল ধরে রাখার লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানে সমান। গোলে শর্ট নেয় হাইতি ১৩টি, স্কটল্যান্ড ৮টি। ত লক্ষ্যে ছিল দুই দলেরই ৩টি করে।

যদিও তুলনামূলকভাবে বেশি গোছানো ফুটবল খেলেছে স্কটিশরা। তবে প্রথমার্ধের শেষ ১৫ মিনিট ও দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিট বেশ চাপ তৈরি করে হাইতি। কিন্তু পারেনি তারা আসল কাজটি করতে।

  • সর্বশেষ