শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০২:৩৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল দলকে প্রেসিডেন্টের বার্তা–‘একটু হৃদয় দিয়েও খেলো’

রোববার (১৪ জুন) ভোরে বহুল আকাঙ্ক্ষিত হেক্সা মিশন শুরু করছে ব্রাজিল। এবারের বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো। জাতীয় দলের উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।

মরক্কোর বিপক্ষে গ্রুপ সি'র প্রথম ম্যাচের আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রেকর্ডেড ভিডিও বার্তায় বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বলটা প্রতিপক্ষের জালে পাঠানো। আল্লাহর দোহাই লাগে, শট নাও!’

প্রেসিডেন্ট ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এ সময় তিনি একজন সাধারণ সমর্থকের মতোই উচ্ছ্বসিত ছিলেন এবং জোর দিয়ে বলেন, ‘বল নিয়ে খেলার পাশাপাশি একটু হৃদয় দিয়েও খেলো।’

তিনি আরও যোগ করেন, ‘যখন তুমি পড়ে যাবে, উঠে দাঁড়াও। শুধু বসে অভিযোগ করো না, এগিয়ে গিয়ে প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নাও।’

ব্রাজিল জাতীয় দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলোর একটি হলো নেইমারের অনুপস্থিতি। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা সম্ভবত বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। সান্তোসের এই ফরোয়ার্ড বর্তমানে পায়ের পেশির ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

ব্রাজিল জাতীয় দল নিয়ে লুলার বার্তা, ‘আমাদের প্রিয় ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবং খেলোয়াড়দের জন্য আজকের বার্তা। বিশ্বকাপ শুরু হয়ে গেছে, এখন সময় লড়াই, দৃঢ়তা, নিষ্ঠা এবং দলীয় চেতনা নিয়ে খেলার। ফুটবল মাঠেই জেতা হয় মনোযোগ, নিবেদন, অনুশীলন এবং সবচেয়ে বেশি করে গোল করার মাধ্যমে। আমি প্রতিটি খেলোয়াড়কে শুভকামনা জানাই। তোমরা একটি পুরো জাতির জার্সি পরছো। আমি এবং লক্ষ লক্ষ ব্রাজিলিয়ান তোমাদের সমর্থন করছি।’

  • সর্বশেষ