শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না

স্পোর্টস ডেস্ক : অবাক হওয়ার ম‌তোই ঘটনা। ব্রাজিলিয়ান হয়েও ‌বিশ্বকা‌পে জয় চান না ব্রা‌জি‌লের। এমনই এক গ্রাম রয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চলের আমাপায়। ব্রাজিলের বাসিন্দা হলেও মাজাগাও বেলহো নামের ওই গ্রামের লোকদের ২০০ বছরের পুরনো ইতিহাস জড়িয়ে মরক্কোর সাথে। ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে ওই গ্রামের ৪০০ পরিবারের আবদার, কোনো দলই যেন না জিতে।

১৮০০ শতকের দিকে আরব ভূমিতে ধর্মযুদ্ধ চালায় পর্তুগিজরা। মুর ও খ্রিস্টানদের মধ্যকার সেই যুদ্ধ আঘাত হানে মরক্কোর পর্তুগিজ উপনিবেশে। যে যুদ্ধে প্রাণনাশের হুমকি আসে মরক্কোর মাজাগাও গ্রামের মানুষদের। জীবন বাঁচাতে উত্তর আফ্রিকা থেকে আটলান্টিকের মতো দীর্ঘ পথ পাড়ি দেন সেই গ্রামের বাসিন্দারা।

সে যাত্রায় দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেয় প্রায় ৪১০ পরিবার। পরবর্তিতে ব্রাজিলের আমাজনে বসতি স্থাপন করেন এবং সেখানে জন্ম হয় নতুন এক মাজাগাও গ্রামের। মরক্কোর সঙ্গে নিজেদের নাড়ির টান এখনও ভুলতে পারেননি তারা। ব্রাজিলে বসবাস করলেও মরোক্কোর প্রতি ভালবাসা তাদের হৃদয়ে।

অ্যান্তোনিও হোসে নামে ওই গ্রামের এক অধ্যাপক জি গ্লোবোকে বলেন, ‘ব্রাজিল-মরক্কো মুখোমুখি হোক, আমরা এটাই চাইচি। একটু মরক্কোর পক্ষে থাকি, আবার একটু ব্রাজিলের পক্ষেও। আমরা ড্রয়ের পক্ষে। কোনো দলের গোলেই মন খারাপ করতে চাই না। অবশ্য প্রতিটি গোলের পর গ্যালারির এক অংশ নিশ্চিতভাবেই উল্লাসে ফেটে পড়বে!

  • সর্বশেষ