শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি

স্পোর্টস ডেস্ক : ইং‌ল‌্যান্ড বিশ্বকাপ দ‌লের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগে চুরির শিকার হয়েছে ইংল্যান্ড। তাদের অনুশীলনের কিছু সরঞ্জাম খোয়া গেছে।

কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আশঙ্কা করা হচ্ছে, বল ও বুটসহ বেশ কিছু অনুশীলন সামগ্রী চুরি গেছে। ক্যানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে দলটির বেইস ক্যাম্পে সরঞ্জাম বহনকারী যানবাহনে হামলা চালায় চোরেরা।

টমাস টুখেল ও তার দল শনিবার বিকালে ক্যানসাস সিটিতে পৌঁছাবে। তার আগেই অনুশীলনের সরঞ্জামগুলো সেখানে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

শুক্রবার রাতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তারা এফএ-এর সঙ্গে যোগাযোগ রাখছেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এই চুরির ঘটনা টুখেলের দলের বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনায় কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, রোববার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে নামবে।

  • সর্বশেষ