শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৩:১৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তের গোলে রক্ষা পেল কানাডা, বসনিয়ার সঙ্গে ড্র

বসনিয়াকে ১-১ গোলে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম পয়েন্টের স্বাদ পেয়েছে কানাডা। শুক্রবার (১২) জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতায় ফিরে লড়াই ড্র করে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরু থেকেই দু’দলই আক্রমণাত্মক খেলায় যায়। ২১তম মিনিটে কর্নার থেকে নেয়া এক হেডে গোল করে বসনিয়া ও হার্জেগোভিনাকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ। এই গোলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

প্রথমার্ধে পিছিয়ে থাকা কানাডা দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা বাড়ায়। একের পর এক আক্রমণে চাপ তৈরি করতে থাকে তারা। সেই চাপের ফল আসে ৭৯তম মিনিটে। ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে স্বাগতিক দল।

সমতায় ফেরার পর ম্যাচে আবারও উত্তেজনা বাড়ে। শেষ দিকে দু’দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

advertisement

এই ম্যাচটি ছিল কানাডার বিশ্বকাপ ইতিহাসে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ছয়টি ম্যাচ খেললেও প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছিল তারা। এবার সহ-আয়োজক হিসেবে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে প্রথম পয়েন্ট তুলে নেয় দলটি।

এই ম্যাচে দু’দলেরই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিলেন না। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কানাডার আলফনসো ডেভিস মাঠে নামতে পারেননি। অন্যদিকে বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো শুরু থেকে খেলেননি, ছিলেন বেঞ্চে।

প্রথম ম্যাচেই পয়েন্ট পাওয়ায় স্বাগতিক কানাডার সামনে এবার বিশ্বকাপে নিজেদের ইতিহাস বদলের নতুন আশা তৈরি হলো।

 

  • সর্বশেষ