শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর এক ম্যাচের আয় সমান ৪৭০ বছরের সরকারি চাকরির বেতন

রোনালদোর ৯০ মিনিটের আয়, সরকারি ১ম গ্রেড কর্মকর্তার ৪৭০ বছরের বেতনের চেয়ে বেশি!

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সাধারণ কোনো বেতন পান না। তার উপার্জনকে এখন মানব সভ্যতার সময়ের স্কেলে মাপতে হবে। প্রতিবার তিনি যখন ফুটবল মাঠে পা রাখেন, সময়ের ঘড়িটা যেন সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলতে শুরু করে। তার জন্য মাঠের ৯০ মিনিট মানেই প্রায় ৪৪ কোটি টাকা!


বাংলাদেশে একজন ভালো বেতনের চাকরিজীবী বছরে বেতন বাবদ ৬ লাখ টাকার মতো (৫০ হাজার মাসিক বেতন ধরে) ইনকাম করেন। সে হিসেবে রোনালদোর ৯০ মিনিটের সমান ইনকাম করতে বছরে প্রায় ৭৪৫ বছর লাগবে!

এটিকে আয়ের পার্থক্য বলা ভুল হবে। এটি আসলে আস্ত একটি ‘টাইম মেশিন’!

advertisement

৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার কেবল সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি থেকেই বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেন বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়। বাংলাদেশি টাকায় হিসাব করলে যা প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকা মতো (২৪,৫৯৭,৬২০,০০০)।

ধরে নেওয়া যাক, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি পুরো মৌসুমে গড়ে ৫৫টি ম্যাচ খেলেন। এবার তার বার্ষিক আয়কে এই ৫৫ দিয়ে ভাগ করলেই চোখ কপালে ওঠার মতো হিসাব বেরিয়ে আসবে— মাঠে খেলা প্রতিটি ম্যাচের জন্য তিনি পাচ্ছেন প্রায় ৪৪.৭২ কোটি (৪৪ কোটি ৭২ লাখ) টাকার মতো।

অন্য কথায় বলতে গেলে, ৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ আর সাথে সামান্য ইনজুরি টাইম— তাতেই রোনালদো যে টাকা আয় করেন, বাংলাদেশের অনেক বড় কোম্পানি পুরো বছরের সব কর্মকর্তা-কর্মচারীর বেতন বাবদও এত টাকা বরাদ্দ রাখে না।

৬ জুন, ২০২৬। ওইরাসের এস্তাদিও নাসিওনাল দো জামোরে পর্তুগাল ও চিলির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বল ড্রিবলিং করছেন পর্তুগালের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

এবার চোখ রাখা যাক তার মোট সম্পত্তির খতিয়ানে। ধারণা করা হয়, রোনালদোর নেট ওয়ার্থ বা মোট সম্পদের পরিমাণ এখন অনায়াসেই ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে।

যদি আমরা একদম কম করেও ধরি, তবে এই অঙ্কটা অন্তত ১২০ কোটি ডলার। বর্তমান মুদ্রা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় প্রায় বাংলাদেশি সংখ্যায় এটি ১৪ হাজার ৬৪০ কোটি!


দুই দশকেরও বেশি সময় ধরে পাওয়া চড়া বেতন, চ্যাম্পিয়ন্স লিগের বোনাস, ইমেজ রাইটস, স্পন্সরশিপ চুক্তি, নানা ব্যবসায়িক উদ্যোগ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশাল ফ্যানবেস— সব মিলিয়েই গড়ে উঠেছে তার এই অঢেল সম্পদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা তো বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।

এবার এই বিশাল অঙ্কের পাশে বাংলাদেশের ১ম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীকে দাঁড় করানো যাক। বর্তমান (২০১৫ সারের) প্রচলিত পে স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের একজন কর্মকর্তার বেসিক বা মূল বেতন ৭৮ হাজার টাকা।

রোনালদো মাত্র একটি ম্যাচে যা আয় করেন, সেই সমপরিমাণ টাকা আয় করতে ওই চাকরিজীবীর প্রয়োজন হবে প্রায় ৪৭০ বছরের কঠোর পরিশ্রম! (৪৪০০০০০০০ ÷ ৯৩৬০০০= ৪৭০)

অন্যভাবে বলতে গেলে, একজন মানুষ যদি উদারহস্তে টানা ৪০ বছরও চাকরি করেন, তবুও রোনালদোর পাহাড়সম সম্পদের সামনে তা বিন্দুমাত্র প্রভাব ফেলবে না। আর রোনালদোর সমান সম্পদ বানাতে গেলে বছরে ৬ লাখ আয় করা প্রায় ২ লাখ ৪৪ হাজার মানুষের এক বছরের আয় লাগবে।
 রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে। ছবি: রয়টার্স

এছাড়া রোনালদো ফুটবল মাঠে কাটানো প্রতি ঘণ্টার জন্য প্রকৃতপক্ষে প্রায় ২০ কোটি রুপি আয় করছেন।

জমকালো লাইফস্টাইল, ট্রফির রাজত্ব আর ইনস্টাগ্রামের কোটি কোটি ফলোয়ার— সবকিছু যদি বাদও দেওয়া হয়, তবুও এই সাধারণ গাণিতিক হিসাবটাই আসল সত্য বলে দেয়। আধুনিক ফুটবলের একদম চূড়ায় বসে থাকা একজন মানুষের মাত্র ৯০ মিনিটের মূল্য, অন্য কারোর হাজার বছরের সকাল-সন্ধ্যা খাটুনির চেয়েও অনেক বেশি!

  • সর্বশেষ