শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ

স্পোর্টস ডেস্ক : সোমালিয়ার রেফারি ওমর আরতানকে মার্কিন মুলুকে ঢুকতে না দেওয়া নিয়ে বিতর্ক এখনও চল‌ছে। সুযোগ পেয়েও মার্কিন প্রশাসনের বাধায় বিশ্বকাপে ম্যাচ খেলাতে পারছেন না তিনি। এরমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপে ম্যাচ খেলাতে চলা আরও এক রেফারিকে নিয়ে। এবার আলোচনার কেন্দ্রে স্লাভকো ভিনচিচ।

শনিবার বাংলা‌দেশ সময় গভীর রাতে প্রথম ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর। সেই ম্যাচের দায়িত্বে রয়েছেন ৪৬ বছরের এই স্লোভেনিয়ান রেফারি। গত কয়েক বছরে একটার পর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়েছেন স্নাভকো। তারমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের ফাইনালের মতো মঞ্চও রয়েছে। তবে বছর ছয়েক আগে দেহব্যবসা, মাদক পাচার এবং বেআইনি অস্ত্র ব্যবসার অভিযোগে স্লাভকোকে আটক করেছিল পুলিশ। ২০২০ সালে বসনিয়া-হার্জেগোভিনার পুলিশ তাঁর র একটি খামারবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। --সংবাদপ্রতি‌দিন

পাশাপাশি ২৬ জন পুরুষ এবং ৯ জন মহিলাকে আটক করা হয় পূর্বে উল্লেখিত অপরাধের সঙ্গে যোগসূত্রের অভিযোগে। যার মধ্যে ছিলেন স্লাভকোও। পরে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে মুক্তি পান তিনি। ওই ঘটনায় স্লাভকোর বিরুদ্ধে কোনও চার্জশিট দেয়নি পুলিশ। তবে বিষয়টি জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে। সেই ঘটনার সঙ্গে যোগসূত্র প্রসঙ্গে স্লাভকো পরবর্তীতে বলেন, “ব্যবসায়িক কাজে আমি বসনিয়া-হার্জেগোভিনায় গিয়েছিলাম। সেখানে একজন পরিচিতের সূত্রে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পেয়ে ওই খামারবাড়িতে যাই। যা আমার জীবনের অন্যতম বড় ভুল ছিল। ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলেও সেই অতীত এখনও সঙ্গী হয়ে রয়েছে স্লাভকোর।

প্রশ্ন উঠছে, স্রেফ সোমালিয়ার নাগরিক হওয়ার জেরে আমেরিকায় প্রবেশাধিকার দেওয়া হল না আফ্রিকা সেরা রেফারিকে। কিন্তু দেহব্যবসার মতো গুরুতর অভিযোগে নাম জড়ানো রেফারিকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে। ব্রাজিলের মতো সুপারস্টার দলের ম্যাচ খেলানোর দায়িত্বও দেওয়া হয়েছে। এহেন ‘অবিচার’ কেন?

  • সর্বশেষ