শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা জটিলতায় দেশে ফেরা আরতানকে বীরের সম্মান দিল সোমালিয়া

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে সোমালিয়ায় ফিরে গেছেন রেফারি ওমর আবদুলকাদির আরতান। বুধবার ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৌঁছান তিনি। দেশে ফেরার পরই বিমানবন্দরে তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিয়েছে উল্লসিত জনতা।

বিশ্বকাপে দায়িত্ব পেলে ইতিহাস গড়তেন আরতান। তিনিই হতেন প্রথম সোমালি রেফারি, যিনি ফুটবলের সবচেয়ে বড় আসরে ম্যাচ পরিচালনার সুযোগ পেতেন। কিন্তু তিনি ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি।

স্বপ্নভঙ্গের কষ্ট নিয়ে দেশে ফেরা এই সোমালি রেফারিকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন অসংখ্য সমর্থক। ফুল ও শুভেচ্ছায় সিক্ত করে তাকে বরণ করে নেওয়া হয়। এ সময় তাকে দেশের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে অভিহিত করেন সোমালি জনতা।

সোমালিয়া ফুটবল ফেডারেশনও তার সম্মানে জাতীয় স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনার আয়োজন করার ঘোষণা দিয়েছে। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরতান ফিফা ও সোমালিয়া ফুটবল ফেডারেশনকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

Advertisement

বিশ্বকাপে দায়িত্ব না পাওয়ার হতাশা নিয়ে এক সাক্ষাৎকারে আরতান বলেন, বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালনা করা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনও কল্পনাও করেননি তিনি।

তার দাবি, প্রয়োজনীয় সব নথিপত্র ও বৈধ ভিসা নিয়েই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তবু তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে মার্কিন কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা যাচাইয়ের সময় কিছু উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা যেকোনো অভিযোগ বা বিতর্কিত কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন আরতান।

হতাশার মধ্যেও আশাবাদ হারাতে চান না আরতান। তিনি বলেন, যা ঘটেছে তা অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু তরুণদের প্রতি তার আহ্বান, কোনো বাধায় স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় থাকলে নতুন সুযোগ অবশ্যই আসবে।

হর্ন অভ আফ্রিকা অঞ্চলে অবস্থিত ১ কোটি ৯০ লাখ মানুষের দেশ সোমালিয়ায় তুমুল জনপ্রিয় রেফারি ওমর আবদুলকাদির আরতান। ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর ধীরে ধীরে আফ্রিকান ফুটবলে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০২৪ সালে প্রথম সোমালি রেফারি হিসেবে আফ্রিকা কাপ অব নেশন্সে ম্যাচ পরিচালনা করেন তিনি। এর পরের বছর পান আফ্রিকার সেরা রেফারির স্বীকৃতি।

  • সর্বশেষ