শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০১:৫৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দক্ষিণ কোরিয়া মাঠে নামছে কিছুক্ষণ পর। গ্রুপ-এ’তে তাদের প্রথম ম্যাচ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। মেক্সিকোর গুয়াদালাহারায় এস্তাদিও চিভাস মাঠে এই খেলা হবে।

দলের অধিনায়ক ও প্রধান গোলদাতা সন হিউং-মিনকে সামনে রেখে কোচ ৩-৪-৩ ছকে দল সাজিয়েছেন। ৩৩ বছর বয়সী সন বিশ্বকাপে চতুর্থবারের মতো দক্ষিণ কোরিয়ার হয়ে মাঠে নামছেন। অনেকেই মনে করছেন এটি তার শেষ বিশ্বকাপ হতে পারে।

কোরিয়ার সাফল্য অনেকটাই নির্ভর করছে পিএসজির লি কাং-ইন এবং লি জে-সাং সনকে কতটা সাহায্য করতে পারেন তার ওপর।

বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া দারুণ খেলেছে। তারা মাত্র সাতটি গোল খেয়েছে। সন হিউং-মিন একাই বাছাইপর্বে ১০টি গোল করেছেন। এশিয়ার দলগুলোর মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

Advertisement

দক্ষিণ কোরিয়া এশিয়ার সবচেয়ে সফল দল হিসেবে বিশ্বকাপে নামছে। বিশ্ব র‍্যাংকিংয়ে তারা ২৫তম স্থানে আছে। গ্রুপ-এ’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো সহ-আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ কোরিয়ার একাদশ— 
কিম সিউং-গিউ;
লি গি-হিউক, কিম মিন-জে এবং লি হান-বিওম;
সিওল ইয়াং-উ, হোয়াং ইন-বিওম, পেক সিউং-হো এবং লি তে-সিওক;
লি কাং-ইন, লি জে-সাং, সন হিউং-মিন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ