শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০১:৪০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের: প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ, স্বপ্ন ও উন্মাদনাকে সঙ্গে নিয়ে আজ পর্দা উঠেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সবুজ জার্সি এবং দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে। ম্যাচটি শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে উত্তেজনা ও আগ্রহ।

ফিফা র‌্যাংকিং ও শক্তিমত্তা—দুই দিক থেকেই এগিয়ে থেকে ফেবারিট হিসেবেই মাঠে নামে মেক্সিকো। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।

ইতিহাসের দিক থেকেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জয় দক্ষিণ আফ্রিকার এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

advertisement

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ২০২৬-এর প্রথম গোলের দেখা মেলে।

ম্যাচের ৯ মিনিটে গোল করে ইতিহাস গড়েন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। তার এই গোলেই বিশ্বকাপের নতুন আসরের প্রথম স্কোরবোর্ডে নাম লেখায় স্বাগতিকরা।

প্রথম গোলের পর ম্যাচে আরও গতি বাড়ে এবং দুই দলই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলা চালিয়ে যাচ্ছে।

 
 

  • সর্বশেষ