শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদো, মেসি নাকি এমবাপ্পে—২০২৫ সালে সবচেয়ে বেশি আয় কার?

ফুটবল মাঠে সাফল্য, জনপ্রিয়তা আর ভক্তসংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তুলনা। তবে আয়-রোজগারের হিসাবেও তিন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলোচনা কম নয়। ২০২৫ সালের হিসাবে দেখা যাচ্ছে, এই লড়াইয়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে আছেন রোনালদো।

ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর বার্ষিক আয় ২৮০ মিলিয়ন ডলার। বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায়ও তিনি শীর্ষে। এর মধ্যে প্রায় ২৩০ মিলিয়ন ডলার এসেছে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে। বাকি ৫০ মিলিয়ন ডলার এসেছে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ও ব্যক্তিগত বিনিয়োগ থেকে। নাইকি, বিন্যান্স, হার্বালাইফ ও হুপের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সিআরসেভেনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

রোনালদোর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আয় ১২০ মিলিয়ন ডলার। মাঠের পারিশ্রমিক থেকে তিনি পেয়েছেন ৫০ মিলিয়ন ডলার। তবে মাঠের বাইরের আয়ে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। বিভিন্ন ব্র্যান্ড চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম থেকে লিও'র আয় ৭০ মিলিয়ন ডলার।

অন্যদিকে, নতুন প্রজন্মের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের মোট আয় ৯৫ মিলিয়ন ডলার। রিয়াল মাদ্রিদের হয়ে তার বার্ষিক বেতন ৭০ মিলিয়ন ডলার, যা ইউরোপের সর্বোচ্চ। কিন্তু মাঠের বাইরের আয় মাত্র ২৫ মিলিয়ন ডলার হওয়ায় তিনি রোনালদো ও মেসির তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন। নাইকি, হাবলো ও ডিওরের মতো ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে।

সংখ্যাগুলো দেখলে বোঝা যায়, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালুও এখন ফুটবল তারকাদের আয়ের বড় উৎস। এই জায়গায় এখনও রোনালদো ও মেসির আধিপত্য স্পষ্ট। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী এবং দীর্ঘদিনের বৈশ্বিক জনপ্রিয়তা তাদের আয়ের পরিধি বাড়িয়ে দিয়েছে।

তাই ২০২৫ সালের আয়-রোজগারের লড়াইয়ে ফলাফল একেবারেই পরিষ্কার; রোনালদো সবার ওপরে, তার পেছনে মেসি, আর তৃতীয় স্থানে এমবাপ্পে। মাঠে কে সেরা, সেই বিতর্কের শেষ না হলেও আয়ের হিসেবে অন্তত রোনালদোই এখন ফুটবল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়