শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্লাতিনি (বা‌মে) ও ফিফা সভাপ‌তি ইনফান্তিনো

এল আর বাদল: বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করলেন প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। কিংবদন্তি প্রাক্তন ফুটবলার বর্তমান ফিফা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ফ্রান্সের আদালতে।

তাঁর অভিযোগ, ২০১৬ সালে তাঁকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনো-সহ পাঁচ ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার প্লাতিনি।

সেপ ব্লাটারের পরবর্তী ফিফা সভাপতি হিসাবে প্লাতিনিকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু দেখা যায়, ব্লাটারের একটি আর্থিক লেনদেনের সঙ্গে প্লাতিনির নাম জড়িয়ে তাঁকে ২০১৬ সালে ফিফা সভাপতি হতে বাধা দেওয়া হয়। পরবর্তী কালে ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে আট বছরের জন্য নির্বাসনে পাঠায়।

ফলে তাঁর আর ফিফা সভাপতি হওয়া হয়ে ওঠেনি। কোর্ট অফ আরবিট্রেশন সেই শাস্তির মেয়াদ কমিয়ে চার বছরের করে দেয়। কিন্তু পরবর্তী কালে সুইজারল্যান্ডের আদালত তাঁকে আর ব্লাটারকে নির্দোষ ঘোষণা করে।

সেই সময় তাঁর ফিফা সভাপতি হতে যাঁরা বাধা দিয়েছিলেন, সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পথে মামলা করলেন প্লাতিনি। আর তিনি এমন একটা সময় মামলার জন্য বেছে নিয়েছেন যে সময় সারা বিশ্বের চোখ রয়েছে ফিফার উপর। আইনজীবী অলিভিয়ের বালেতোলি অভিযোগ করে বলেছেন তাঁদের বিরুদ্ধেই এই মামলা করা হয়েছে, যাঁরা সেই সময় প্লাতিনিকে বাধা দিয়েছেন।

এমনকী, বালেতোলি ও তাঁর মক্কেল প্লাতিনি মনে করছেন তাঁকে বাধা দেওয়ার মানুষকে কৌশলে নেতৃত্ব দিয়েছেন বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো। ফলে তাঁর বিরুদ্ধেই মামলা করা হয়েছে। প্লাতিনির আইনজীবী আরও মনে করেন, সেই বাধা না পেলে ফিফা সভাপতি হতে কোনও সমস্যাই হত না প্লাতিনির। এখনও পর্যন্ত ইনফান্তিনো এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়