শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের 

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ রেফারি উইলটন সাম্পাইও। বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ ‘এ’-এর উদ্বোধনী ম্যাচে বাঁশি বাজাবেন তিনি।

এছাড়া সাম্পাইওর সঙ্গে উদ্বোধনী ম্যাচের সহকারী রেফারি হিসেবে থাকছেন ব্রাজিলের আরও দুই রেফারি ব্রুনো পিরেস ও ব্রুনো বস্কিলিয়া। ফলে বিশ্বকাপের পর্দা ওঠার ম্যাচে দায়িত্ব পালন করবে তিন সদস্যের ব্রাজিলিয়ান অফিশিয়াল দল।

৪৩ বছর বয়সী সাম্পাইও এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি প্রথম চালুর সময় তিনি ভিএআর দলের সদস্য ছিলেন।

এবারের ৪৮ দল নিয়ে আয়োজিত সম্প্রসারিত বিশ্বকাপের জন্য রেকর্ডসংখ্যক ম্যাচ অফিশিয়াল নিয়োগ দিয়েছে ফিফা। টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন ৫২ জন রেফারি ও ৮৮ জন সহকারী রেফারি।

তবে অফিশিয়ালদের তালিকায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সোমালিয়ার ওমর আবদুলকাদির আরতান বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালি রেফারি হওয়ার পথে থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে পারছেন না।

উল্লেখ্য, সাধারণত প্রতিটি ম্যাচের রেফারি ও ম্যাচ অফিশিয়ালদের নাম খেলা শুরুর দুই থেকে তিন দিন আগে ঘোষণা করে ফিফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়