শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনাল‌দোর ওপ‌রে আরো চার বুড়ো ফুটবলার খেল‌বেন বিশ্বকা‌পে

স্পোর্টস ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদো আবা‌রো প্রমাণ কর‌তে চ‌লে‌ছেন বয়স কেবলই এক‌টি সংখ‌্যা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর অপেক্ষায়। আর বল মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই অনন্য এক রেকর্ডে নাম লেখাতে যাচ্ছেন পর্তুগিজ মহানায়ক। লিওনেল মেসি ও মেক্সিকান গোলরক্ষক গুইলার্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে ষষ্ঠবার বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন রোনালদো।

তবে শুধু ষষ্ঠ বিশ্বকাপ খেলাই নয়, এবারের বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের তালিকাতেও বড় ওলটপালট আনতে যাচ্ছে। রোনালদো, ওচোয়ার পাশাপাশি ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও স্কটল্যান্ডের ক্রেইগ গর্ডন—এই চার অভিজ্ঞ তারকা এবারের বিশ্বকাপে মাঠে নামার সঙ্গেই জায়গা করে নেবেন বিশ্বকাপের ইতিহাসের শীর্ষ ১০ প্রবীণ ফুটবলারের তালিকায়।

৪১ বছর বয়সেও গোলের ক্ষুধায় মরিয়া সিআরসেভেন

ক্যারিয়ারে ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলকের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আগামী ১৭ জুন ‘কে’ গ্রুপে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচ। সেদিন মাঠে নামার সময় রোনালদোর বয়স হবে ঠিক ৪১ বছর ১৩২ দিন।

advertisement

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডটি আগেই নিজের করে রেখেছিলেন। এবার মাঠে নেমেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ বয়সী খেলোয়াড়। এতদিন এই পজিশনটি দখল করে রেখেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটন, যিনি ১৯৯০ বিশ্বকাপে ৪০ বছর ২৯২ দিন বয়সে স্বাগতিক ইতালির বিপক্ষে খেলেছিলেন।

ওচোয়ার রেকর্ড

রোনালদোর ঠিক পরপরই তালিকায় নাম উঠছে মেক্সিকোর অতন্দ্র প্রহরী গুইলার্মো ওচোয়ার। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই গোলরক্ষক আগামী জুন আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে যখন মাঠে নামবেন, তখন তাঁর বয়স হবে ৪০ বছর ৩৩৩ দিন। তবে মেক্সিকো যদি টুর্নামেন্টের ফাইনালে যেতে পারে, ওচোয়া ছাড়িয়ে যাবেন উত্তর আয়ারল্যান্ডের প্যাট জেনিংসকে। কারণ ১৩ জুলাই জন্মদিনের পর ফাইনালের দিন ওচোয়ার বয়স দাঁড়াবে ৪১ বছর ৬ দিন।

স্কটিশ গোলরক্ষকের রূপকথা

তবে এবারের আসরে বয়সের দিক থেকে সবাইকে চমকে দিয়েছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। আর দলের প্রথম ম্যাচে গর্ডন যখন পোস্টের নিচে দাঁড়াবেন, তখন তার বয়স হবে ৪৩ বছর ১৬৪ দিন! এই অবিশ্বাস্য বয়স নিয়ে তিনি হতে যাচ্ছেন বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলার।

ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ

গত বিশ্বকাপের তৃতীয় হয়েঝিল ক্রোয়েশিয়া। দলের অধিনায়ক লুকা মদ্রিচও এই অভিজ্ঞদের ক্লাবে যোগ দিচ্ছেন। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার দিন মদ্রিচের বয়স হবে ৪০ বছর ২৮১ দিন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে নবম প্রবীণতম খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত কর‌বেন।

তরুণদের গতি আর চপলতার বিপরীতে এই চার মহাতারকা তাদের অভিজ্ঞতা, পরিপক্বতা আর ফুটবলীয় মগজ দিয়ে মাঠ মাতাতে আসছেন। বিশ বা ত্রিশের কোঠার তরুণদের ভিড়ে এই চল্লিশোর্ধ্ব সারথিরা ফুটবল মহোৎসবে কতটা আলো ছড়াতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ