শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ট্রফি জিততে লড়বে ৪৮ দেশ, তার মূল্য কত?

উত্তর আমেরিকার মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার জন্য এবার লড়াইয়ে নামবে ৪৮টি দেশ। বিশ্ব জুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর কাছে এই ট্রফি এক পরম আবেগের নাম। ফিফা বিশ্বকাপ ট্রফিটির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার এবং ওজন ৬ কেজি ১৭৫ গ্রাম। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের খাঁটি সোনা। ট্রফিতে সোনা রয়েছে প্রায় ৫২৯ ভরি।

ট্রফির ভেতরের অংশটি সম্পূর্ণ ফাঁপা। পুরোপুরি নিরেট সোনা দিয়ে তৈরি করা হলে এর ওজন হতো প্রায় ৭০ থেকে ৮০ কেজি! তখন ফুটবলারদের পক্ষে ট্রফিটি হাত দিয়ে উঁচিয়ে ধরাই অসম্ভব হয়ে পড়তো। ট্রফিটির নিচের অংশে সবুজ রঙের ‘ম্যালাকাইট’ পাথরের দুটি স্তর আছে। বর্তমানে এই ট্রফিটি নতুন করে তৈরি করতে খরচ পড়বে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার। নিলামে তুললে এর মূল্য ২ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩৫ কোটি টাকারও বেশি! এই ট্রফির চমৎকার নকশাটি করেছিলেন ইতালিয়ান ভাস্কর সিলভিও গাজানিগা। ১৯৭০ সালে ফিফার আয়োজন করা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে তার এই ডিজাইনটি সেরা হিসেবে নির্বাচিত হয়। ট্রফিটির দিকে তাকালে দেখা যায়, দু’জন মানুষ গভীর উল্লাসে পুরো পৃথিবীকে মাথায় তুলে ধরেছেন। ফুটবল খেলা যে পুরো বিশ্বকে এক সুতোয় গাঁথে, সেই ধারণাই ফুটিয়ে তোলা হয়েছে এই নকশায়। ১৯৭১ সাল থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্‌ক্িষত পুরস্কার হিসেবে রাজত্ব করছে এই ট্রফিটি।

 

  • সর্বশেষ