শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প‍্যারাগুয়ে অভিজ্ঞদের নিয়েই বিশ্বকাপ খেল‌তে মা‌ঠে নাম‌বে: কোচ

স্পোর্টস ডেস্ক : খুবই সাহসী চিন্তা ভাবনা কো‌চের, সেই ম‌তে দলও গ‌ড়ে‌ছেন তি‌নি। দেশের বাইরের লিগে খেলা ফুটবলারদের নিয়ে আসন্ন বিশ্বকাপের দল সাজিয়েছেন প‍্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো। আস্থা রেখেছেন তিনি অভিজ্ঞদের ওপর।

উত্তর আমেরিকা আসরের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দলে প‍্যারাগুয়ের স্থানীয় লিগে খেলা মাত্র তিন জন ফুটবলার জায়গা পেয়েছেন। বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হবে আলফারোর। অভিজ্ঞদের দলে রেখেছেন তিনি। দলকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী গুস্তাভো গোমেস।

ডাক পেয়েছেন ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়ন মিডফিল্ডার দিয়েগো গোমেস, আটলান্টা ইউনাইটেডের মিগেল আলমিরন, স্ত্রাসবুর্গ ফরোয়ার্ড হুলি এনসিসো ও ইন্দেপেন্দিয়েন্তর স্ট্রাইকার গাব্রিয়েল আভালস।

আগামী ১২ জুন তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে শুরু হবে প‍্যারাগুয়ের বিশ্বকাপ অভিযান। এর আগে শুক্রবার নিকারাগুয়ার বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলবে লাতিন আমেরিকার দেশটি।

  • সর্বশেষ