শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ প্রস্তু‌তি সূ‌চি প্রকাশ কর‌লো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : জু‌নে শুরু হ‌তে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার ( ৩১ মে) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছবে আলবিসেলেস্তেরা। এরপর সেখানে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুশীলন করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

তারপর, ৫ জুন টেক্সাসে যাবে আর্জেন্টিনা। সেখানে ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ৮ জুন আলাবামার উদ্দেশে যাত্রা করবে দলটি।

সেখানে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে আর্জেন্টিনা। এবারও স্কোয়াডে জায়গা পেয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবলের জীবন্ত মহাতারকা লিওনেল মেসি। এছাড়া দলে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকারা।

  • সর্বশেষ