শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর বিনিয়োগে বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে। এটা শুধু ব্রাজিলের নাগরিকদের জন্য। তারা ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করছে। 

ভারত-বাংলাদেশের ভক্ত সমর্থকরা ইউটিউব বা টুইচ চ্যানেল খুললেও সরাসরি সম্প্রচারকৃত ম্যাচগুলো দেখতে পারবে না। কারণ ব্রাজিল ছাড়া অন্য অঞ্চলের জন্য এই চ্যানেল লক করা থাকবে। কেজটিভির মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য ডিজিটাল স্বত্ব কিনেছে। 

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি, তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে।

তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল থেকে বিশ্বকাপের ১০৪ ম্যাচ বিনামূল্যে দেখা যাবে।

সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল নাসরের রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোড-এ বিনিয়োগ করেছেন। এই কোম্পানির সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে কেজটিভি। এই ইউটিউব প্লাটফর্ম বিশ্বকাপের ম্যাচগুলো বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে। কিন্তু এই সুবিধা পাবে শুধু ব্রাজিল।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ